Type Here to Get Search Results !

জ্ঞানেশ কুমার কে কালো পতাকা, রাষ্ট্রপতি শাসন জারি করা হোক হুংকার নিশিত প্রামানিকের






     গতপরশু অর্থাৎ রবিবারদিন  রাজ্যে পদার্পণ করেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যে প্রবেশের পর থেকেই তাকে রীতিমত জনরসের মধ্যে পড়তে হয়েছে। বিমানবন্দর থেকে কালীঘাট ও নিউটাউনের আবাসস্থল সর্বত্র তাকে কালো পতাকা দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান দেয়া হয় তাঁর উদ্দেশ্যে। 

 এই নিয়ে সড়ক হয়েছে বঙ্গ বিজেপি। চরম অপমান করা হয়েছে বলে অভিযোগও করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 

 

    কালীঘাটে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির নিশিথ প্রামাণিক। উনি যেদিন সাংবাদিকদের জানান - "যেখানে রাষ্ট্রপতিকেই মানা হচ্ছে না সেখানে জ্ঞানেশ কুমারকে কি করে মানবে। এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণভাবে কোলাস্ট হয়ে গেছে। রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে। ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন প্রয়োজন রয়েছে এবং রাষ্ট্রপতি শাসন করে যেভাবে স্টেট গভারমেন্ট প্রটোকল গুলোকে ব্রেক করে সাপোর্টার্স করার চেষ্টা করছে বিশেষ করে সংবিধানিক পদের গরিমাকে নষ্ট করার চেষ্টা করছে সেগুলোকে রিপেয়ার করা উচিত। 


   মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এস আই আর এর সবচেয়ে বেশি মহিলাদের নাম কাটা হয়েছে। এই নিয়ে উনি জানান- "মুখ্যমন্ত্রী নিজে কবে মহিলাদের কথা ভেবেছেন। এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়। মুখ্যমন্ত্রী আগে এইসব কথার জবাব দেন।"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.