Type Here to Get Search Results !

অবশেষে কলকাতায় ফিরলেন সন্দীপা


অবশেষে কলকাতায় ফিরলেন সন্দীপা 



  মানা বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে কলকাতায় ফিলেন অভিনেত্রী সন্দীপা। স্বামীকে নিয়ে নরওয়ে বেড়াতে গিয়ে সমস্যায় পরে যান। মধ্যপ্রাচ্যের অগ্নগর্ভ পরিস্থিতির জেরে সেখান থেকে ট্যুর শেষে কলকাতায় ফেরার পথে প্যারিসে আটকে পড়েন সন্দীপ্তা ও সৌম্য। অবশেষে সমস্ত জট কাটিয়ে কলকাতায় ফিরলেন অভিনেত্রী। এর আগে সংবাদ প্রতিদিন ডিজিটালকে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁদের ফেরার টিকিট বাতিল হয়েছে। ৫ মার্চ সেই টিকিট রিশিডিউল করা হয়েছে। এবার কলকাতায় ফিরে ফের সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে ভাগ করে নিলেন এই পরিস্থিতিতে দেশে ফেরার অভিজ্ঞতা। সন্দীপ্তা বলেন, “প্রথম যে বিমানটা বাতিল হয়েছিল ইতিহাদ সেটা রিশিডিউল করেছিল ৫ মার্চ সকালে। আমরাও অন্যদিকে অনেক রুটেই ফেরার চেষ্টা করছিলাম। অবশেষে ৪ মার্চ জানতে পারি পরের দিনের সকাল ও রাতের বিমান বাতিল হয়েছে।" 


  পরে তিনি বলেন, "এরপর আমাদের জানানো হয়েছিল কোনও দ্বিতীয় পথ খোলা নেই। আমাদের বিমান নয় রিশিডিউল হবে নাহলে আমাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। কিন্তু আমাদের পক্ষে কলকাতায় ফেরার বিমানের রিশিডিউল হওয়ার অপেক্ষায় থাকা আর সম্ভব ছিল না। ইতিমধ্যেই পোল্যান্ডের একটি বিমান রুটের সন্ধান পাই। সেটাতেই ফিরি। প্রথমে প্যারিস থেকে পোল্যান্ড, তারপর পোল্যান্ড থেকে দিল্লি ও তারপর দিল্লি থেকে কলকাতা। তবে আমাদের ভিসা নিয়ে কোনও সমস্যা হয়নি। অনেকদিনেরই ভিসা ছিল। অনেকেই আমাকে ওই সময়ে ভিসা নিয়ে ইনস্টাগ্রামে অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন। প্রত্যেককে উত্তরও দিয়েছি। সবশেষে ফিরে আসতে পেরেছি এটাই সবথেকে স্বস্তির বিষয়।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.