Type Here to Get Search Results !

শেষ জীবনটা অমিতাভ হয়তো অযোধ্যাতেই কাটাতে চান


শেষ জীবনটা অমিতাভ হয়তো অযোধ্যাতেই কাটাতে চান 



  এটা একটা স্বাভাবিক নিয়ম যে মানুষের বয়স যত বারে মানুষ তত ঈশ্বরপ্রেমে দেবে যান। হয়তো অমিতাভ বাচ্চনের ক্ষেত্রেও তাই হয়েছে। কোটি কোটি টাকা বিনিয়োগে ফের অযোধ্যায় কয়েক একর জমি কিনলেন বলিউডের শাহেনশা। জমি, বাড়ি মূলত সম্পত্তি বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগে বরাবরই অমিতাভ বচ্চন কয়েক গুণ আগ্রহী, এ কথা কারও অজানা নয়। এর আগে রামভূমে বেশ কয়েক বার কয়েক কোটি টাকা বিনিয়োগে কয়েক একর জমি কিনেছিলেন বচ্চন। ফের সেই অযোধ্যাতেই কোটি কোটি টাকা বিনিয়োগে কয়েক একর জমি কিনলেন বিগ বি। তাঁর সম্পত্তি ক্রয় নিয়ে যেমন সকলের মনেই এক কৌতূহল রয়েছে তার পাশাপাশি নতুন এক কৌতূহলের উদ্রেক হয়েছে।


  অনেকের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি অযোধ্যাভূমেই অবসর কাটাবেন অমিতাভ? 

আসলে বিগ বি’র সম্পত্তি ক্রয়ের প্রতি এক অমোঘ টান থাকলেও তা কয়েক গুণ বেড়ে গিয়েছে রামমন্দির গড়ে ওঠার পর। এবার রামের জন্মভূমিতে তৃতীয়বার সম্পত্তি ক্রয় করে ‘হ্যাটট্রিক’ করলেন শাহেনশা। কেন সম্পত্তি কেনার ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে অযোধ্যাকেই বেছে নিচ্ছেন তিনি? সেখানেই কেন একাধিক জমি কিনছেন? তাহলে কি অদূর ভবিষ্যতে বা অবসরযাপনের জন্য মায়ানগরী মুম্বই নয় তার বদলে অযোধ্যাকেই বেছে নেবেন তিনি? সেই পরিকল্পনাই কি করছেনবলিউডের শাহেনশা? এমন প্রশ্ন তাঁর দর্শক-অনুরাগীদের মনে ঘোরাফেরা করলেও তার কোনও সদুত্তর এই মুহূর্তে মেলেনি। উল্লেখ্য, রামমন্দির থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে এবার ২.৬৭ একর জমি কিনলেন বিগ বি। যার মূল্য ৩৫ কোটি টাকা। ‘দ্য হাউস অফ অভিনন্দন লোধা’র মতো রিয়াল এস্টেট কোম্পানির কাছ থেকে এই নতুন সম্পত্তিটি কিনেছেন অমিতাভ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.