Type Here to Get Search Results !

এবার থেকে স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন টলিপাড়ার ৭ হাজার শিল্পী


 


  এই মুহূর্তে ভোট সামনে। আর তাই যথেষ্ট উদারহস্ত মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাইয়ে দেওয়ার রাজনীতি নে তাঁকে বিশাল সাফল্য এনে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। যুবসাথীর পরে আবার টলিপাড়ায় স্বাস্থ্যসাথী। সৌজন্যের বার্তায় রাজনীতির ময়দানে মন কেড়েছেন। সিনেদুনিয়াতেও একাধিকবার চর্চার শিরোনামে উঠে এসেছে তাঁর মহানুভবতা। এবার টেকনিশিয়ানদের ‘মসিহা’ হলেন দেব। লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় কলাকুশলীরা বরাবরই ব্রাত্য, এমন আক্ষেপ প্রায়শই শোনা যায়। এবার টেকনিশিয়ানদের কথা ভেবে বড় উদ্যোগ নিলেন দেব। দীর্ঘদিন ধরেই ক্যামেরার নেপথ্য শিল্পীদের জন্য মেডিক্লেম চালু করার দাবি চলছে টলিউডে। সেই প্রেক্ষিতেই কলাকুশলীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন টলিউড সুপারস্টার। টেকনিশিয়ানরাও যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে পান, সেই মর্মে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন দেব। 


  আর তারকা সাংসদের অনুরোধে সাড়া দিয়ে স্টুডিওপাড়ার কলাকুশলীদের জন্য সেই বন্দোবস্ত করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। টলিউডের ৭ হাজার টেকনিশিয়ান এবার থেকে স্বাস্থ্যসাথীর সুবিধে ভোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিয়েছেন টলিউড সুপারস্টার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠির ফটোকপি ফেসবুকে শেয়ার করে দেব জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয়া বাংলা সিনেইন্ডাস্ট্রির ৭০০০-এরও বেশি পরিশ্রমী কলাকুশলীদের কল্যাণে আমার অনুরোধ মেনে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.