সম্পাদকীয়
খাসড়া ভোটার তালিকায় বহু অসংগতি হাতে নিয়ে আবারও ধর্ণায় মুখ্যমন্ত্রী
কেন্দ্র-রাজ্য বৈরিতা আগেও ছিল এখনও আছে। কিন্তু গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা হলেও তৃণমূল মনে করেন, ওটা বিজেপির নিয়ন্ত্রিত। এই অবস্থায় কমিশনের বিরুদ্ধে তৃণমূলের ধর্ণা আসলে বিজেপির বিরুদ্ধে ধর্ণা। আগামী ৬ মার্চ অবস্থান বিক্ষোভে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এমনই কর্মসূচির কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে SIR-পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারপর থেকে ক্রমেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। রবিবার দুপুরে তার প্রেক্ষিতেই সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, '৬ মার্চ, মেট্রো চ্যানেল, এসপ্ল্যানেড ইস্টে দুপুর ২টো থেকে অবস্থান বিক্ষোভে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।' অভিষেক জানান, 'দলের সর্বস্তরের প্রতিনিধি থাকবেন। কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে মানুষ অংশ নেবেন। পরবর্তী দলীয় কর্মসূচিও ৬ মার্চই মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন।' প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন। খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯। সব মিলিয়ে মোট বাদ প্রায় ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫।
৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত। তাঁদের নথি যাচাই এখনও সম্পূর্ণ হয়নি।৬ নম্বর ফর্মে যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। ৮ নম্বর ফর্মে যোগ হয়েছে আরও ৬ হাজার ৬৭১। ২৭ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। ৫ লক্ষের বেশি সরকারি কর্মী, ৩৩ জন পর্যবেক্ষক, সুপ্রিম কোর্টের নির্দেশে ৫০১ জন বিচার বিভাগীয় আধিকারিক এবং প্রায় ২ লক্ষ ১০ হাজার বিএলএ এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। খসড়া তালিকা থেকে প্রায় ১ কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানি হয়েছে। এর মধ্যে ‘নো-ম্যাপিং’ ভোটার প্রায় ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। এখন দেখার শেষ পর্যন্ত কি দাঁড়ায়!
