Type Here to Get Search Results !

নোয়াপাড়ায় কি এবার বিজেপির প্রার্থী অর্জুন?

 নোয়াপাড়ায় কি এবার বিজেপির প্রার্থী অর্জুন?



  এমন একটা সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নোয়াপাড়াকে অর্জুন সিং নিজের হাতের তালুর মতো চেনেন। কিন্তু কিছু সমস্যা আছে বলেই হয়তো বিজেপির প্রকাশিত প্রথম তালিকায় নেওয়াপাড়া নেই। আজ দ্বিতীয় তালিকায় থাকার সম্ভাবনা। অনেকেই বলছেন, নোয়াপাড়া বিধানসভায় বিজেপির হেভিওয়েট মুখ হিসেবে অর্জুন সিংয়ের নাম প্রায় চূড়ান্ত। দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের আগে জল্পনা তুঙ্গে। তবে তৃণমূলের খোঁচা, এবারও ভোটে হারবে অর্জুন। লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ে হেরেছেন অর্জুন সিং। তবে বিজেপি সূত্রের খবর, এলাকায় অর্জুনের সাংগঠনিক ভিত্তিই মূল ইউএসপি। সে কারণে লোকসভায় হারের পরও বিজেপির ভরসা অর্জুনই। শ্রমিকভিত্তিক ভোটব্যাঙ্ক ও কোর সাপোর্ট ফেরাতে তাঁকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। 


  ভাটপাড়ায় ইতিমধ্যেই তাঁর পুত্র পবন সিংকে প্রার্থী করা হয়েছে। ফলে পার্শ্ববর্তী দুই কেন্দ্রে প্রভাব বিস্তারের সমীকরণও তৈরি হচ্ছে। সে কারণেই সম্ভবত নোয়াপাড়ায় প্রার্থী করা হবে অর্জুন সিংকে। অন্যদিকে, নোয়াপাড়ায় তৃণমূল পুরনো বিধায়ক মঞ্জু বসুকে সরিয়ে নতুন মুখ তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। সংগঠনভিত্তিক তরুণ নেতৃত্বকে সামনে এনে নতুন বার্তা দিতে চাইছে শাসকদল। সিপিএমও এই কেন্দ্রে শ্রমিক সংগঠনের পরিচিত মুখ গার্গী চট্টোপাধ্যায়কে নামিয়েছে। শিল্পাঞ্চলে তাঁর গ্রহণযোগ্যতাকে হাতিয়ার করতে চাইছে বাম শিবির। ফলে নোয়াপাড়ায় লড়াই এখন ত্রিমুখী হওয়ার ইঙ্গিত স্পষ্ট।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.