পুজো-পার্বন
এইসব মন্দিরে ভাল্লুক থেকে ইঁদুর - সবার পুজো করা হয়
নেপালের কামধেনু মন্দিরে প্রায় প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান। সংসারে সুখ ও শ্রীবৃদ্ধির আশায় ওই মন্দিরে অনেকে যান। সেখানে গোমাতার পুজো করা হয়। কর্নাটকেও অনেক মন্দিরে গোমাতা পূজিতা হন। গরুর গলায় মালা পরিয়ে বরণ করা হয়। দেওয়া হয় প্রসাদও। কর্নাটকের ছান্নাপাটনা মন্দিরে পূজিত হয় কুকুর। মন্দিরে ঢোকার মুখে দু'টি কুকুরকে দেখা যায়। কুকুর প্রভুভক্ত জীব। বিশ্বাস করা হয়, তারা প্রয়োজনে প্রাণ বলি দিয়ে প্রভুর জীবনরক্ষা করে। সেকথা অনুযায়ী স্থানীয়দের বিশ্বাস, মন্দিরের দরজায় থাকা দুটি সারমেয় মন্দির পাহারা দেবে। কোনও অশুভ শক্তিকে ওই মন্দির স্পর্শ করতে দেবে না। ছত্তিশগড়ের চণ্ডীমাতা মন্দিরে আবার পূজিত হয় ভাল্লুক। বন্য ভাল্লুকেরা মন্দিরে ঘোরাফেরা করে। তাদের প্রসাদ বিতরণ করা হয়। আবার প্রসাদও দেওয়া হয়। সেই মন্দিরে থাকা ভাল্লুক সাধারণত কাউকে আঘাত করে না। যদি আঘাত করে তাহলে বিশ্বাস করা হয়, ওই ব্যক্তি কোনও বাজে কাজ করেছেন। তার ফলে ভগবানই হয়তো শাস্তি দিয়েছেন ওই ব্যক্তিকে।