Type Here to Get Search Results !

আর কিছুক্ষনের মধ্যেই শপথ নিতে চলেছেন নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

 



  প্রাক্তন রাজ্যপাল আনন্দ বসের পদত্যাগ নিয়ে যত বিতর্ক থাকুক না কেন, সময় নিজের মতো চলে। সেই বিতর্ককে দূরে সরিয়ে রেখে আজ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন নতুন রাজ্যপাল। সকাল ১১টায় তিনি শপথ নেবেন। এমনটাই জানান হয়েছে নবান্নের তরফে। আর যতদূর খবর, এই শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এ দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানান হয়েছে বলে খবর। এছাড়া এ দিনের অনুষ্ঠানে থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। পাশাপাশি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন শপথগ্রহণ অনুষ্ঠানে। মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। তারপরই ঘোষণা হয়ে যায় যে আর এন রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিচ্ছেন।


  আর সেই খবরেই রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে ইচ্ছে করে বোসকে পদত্যাগ করানো হয়েছে। তাঁকে চাপ দিয়ে করানো হয়েছে পদত্যাগ। যদিও এই দাবি মানতে চায়নি কেন্দ্রীয় সরকার। বিহারের পটনায় জন্ম আর এন রবির। ছোট থেকে মেধাবী রবি। তিনি ১৯৭৪ সালে পাশ করেন পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেন। এরপর সিভিল সার্ভিস পরীক্ষা। সেই পরীক্ষা ক্র্যাক করে ভারতীয় পুলিশ সার্ভিস বা আইপিএস-এ যোগ। আর আইপিএস-এ যোগ দেওয়ার পর থেকেই তাঁর জীবনে উত্থান শুরু। গোয়েন্দা হিসেবে দর বাড়তে থাকে। কেরিয়ারের মধ্যগগণে তিনি সিবিআইয়ের দায়িত্ব নিয়ে ভালভাবেই সামলেছেন।এখানেই শেষ নয়, জানা যাচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-তে কাজ করার সময় তিনি জম্মু-কাশ্মীরের অন্দরে সমস্যা মেটাতেও উদ্যোগী হয়েছিলেন। এমনকী দেশের একাধিক মাওবাদী প্রভাবিত এলাকাতেও তিনি কাজ করেছেন। পরিস্থিতি সামলানোর এবং মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.