Type Here to Get Search Results !

অবশেষে ঘুম ভেঙেছে কংগ্রেসের - ২৮৬ আসনে প্রার্থী চূড়ান্ত

 অবশেষে ঘুম ভেঙেছে কংগ্রেসের - ২৮৬ আসনে প্রার্থী চূড়ান্ত 



  বাম, তৃণমূল ও বিজেপি নিজেদের মতো করে শুধু প্রার্থী ঘোষণা করে নি, তারা রীতিমত প্রচার শুরু করেছে। ওদিকে কংগ্রেসের কোনো খোঁজ নেই বলে সকলেই চিন্তিত। শুধু বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীর নাম আগে জানা গিয়েছিল। অবশেষে পশ্চিমবঙ্গের জন্য ২৮৬ আসনে প্রার্থী চূড়ান্ত করল কংগ্রেস। শনিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠকে বাংলায় ৮ আসন বাদে বাকি সব আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। শনিবার গভীর রাতে বা রবিবার সকালে ওই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কর্মসমিতির দীর্ঘ বৈঠক শেষে ঘোষণা করলেন এআইসিসি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। রাজ্যের নির্বাচন ঘোষণা হয়েছে প্রায় দু’সপ্তাহ হতে চলল। একে একে রাজ্যের সব প্রধান রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ভোট ঘোষণার পরই প্রথমে সিপিএমের প্রথম তালিকা, তারপর বিজেপির প্রথম তালিকা প্রকাশিত হয়। একদিন পরই ২৯১ আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। 


  এরপর একে একে আরও তালিকা প্রকাশ করে বাম ও বিজেপি। আইএসএফ, এমনকী সদ্য গঠিত আমজনতা উন্নয়ন পার্টিও নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। ব্যতিক্রম শুধু কংগ্রেস। মনে করা হচ্ছিল, শনিবার কর্মসমিতির বৈঠক শেষেই প্রার্থী তালিকা প্রকাশ করবে হাত শিবির। কিন্তু তেমনটা করা হল না। তবে এদিন, গুলাম আহমেদ মীর জানিয়েছেন, ৮টি আসন বাদে বাকি সব আসনেই প্রার্থীর নাম চূড়ান্ত। ওই আট আসন নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত হবে। অধীর চৌধুরীর মতো হেভিওয়েট কি ভোট ময়দানে নামবেন? প্রশ্নের জবাবে মীর জানান, রাজ্যে কংগ্রেসের যত হেভিওয়েট আছেন, তাঁরা সকলেই এই নির্বাচনে অংশ নেবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.