Type Here to Get Search Results !

সৌদি আরবে মার্কিন দুতাবাসে ইরান ছুড়লো ড্রোন - ক্ষেপে লাল ট্রাম্প

 সৌদি আরবে মার্কিন দুতাবাসে ইরান ছুড়লো ড্রোন - ক্ষেপে লাল ট্রাম্প 



  মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন বেড়েই চলেছে। এবার ইরান আরো বেশি আক্রমনত্মক। তারা শেষ পর্যন্ত সৌদিআরবে মার্কিন দুতাবাসে ড্রোন আক্রমন করলো। মঙ্গলবার ভোরবেলা সৌদি আরবের মার্কিন দূতাবাসে ইরানের ছোড়া দুটি ড্রোন আছড়ে পড়েছে বলে খবর। দাউদাউ করে জ্বলতে থাকা দূতাবাস ভবনের ছবি ভাইরাল হয়েছে। রিয়াধের দূতাবাসে এই হামলার পর ভয়ংকর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়েছেন, এই হামলার পালটা জবাব কীভাবে দেওয়া হবে, সেটা সকলে দেখবে। যদিও এই মন্তব্যে ইরানের নাম উল্লেখ করেননি তিনি। মঙ্গলবার সৌদি আরবের এক্স হ্যান্ডেলে বলা হয়, রিয়াধের মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আছড়ে পড়েছে। জ্বলতে থাকা দূতাবাসের একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। সৌদি প্রশাসন সূত্রে খবর, মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্থ হলেও হতাহতের খবর নেই। কারণ ভোরবেলায় কর্মী বা অন্য কেউ দূতাবাসে ছিলেন না।


  তাই কারোর মৃত্যু বা আহত হওয়ার খবর মেলেনি। রিয়াধের দূতাবাসের খবর পেয়েই ক্ষোভে ফুঁসছেন ট্রাম্প। ইরানের নাম না করে তাঁর হুঙ্কার, “এই হামলার যোগ্য জবাব অবশ্যই দেওয়া হবে। কীভাবে জবাব দেব সেটা এবার দেখবে সবাই।” ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের নানা দেশ থেকে দ্রুত বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। রিয়াধে মার্কিন দূতাবাসে হামলার পরেই মার্কিন বিদেশ দপ্তর থেকে নির্দেশিকা জারি হয়েছে। সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তার গুরুতর অভাব রয়েছে। তাই অবিলম্বে ওই অঞ্চল ছাড়তে হবে মার্কিন নাগরিকদের। কূটনৈতিক মহল মনে করছে, দূতাবাসে হামলার ঘটনা মোটেই হালকাভাবে নেবেন না ট্রাম্প।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.