Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া



আজ আবার বৃষ্টির পূর্বাভাস আছে। দুই বঙ্গেই তাপমাত্রা বাড়ছে। গত দুদিনে সামান্য বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। তবে এটা সাময়িক। এবার গরম বেড়েই চলবে।


  দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় আগামী দু’দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার সাগর সংলগ্ন কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে।আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। কলকাতাতেও (Kolkata Weather Update) আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় মেঘলা আকাশের কারণে কিছুটা অস্বস্তি থাকতে পারে। তবে রাতের দিকে আবহাওয়া তুলনামূলকভাবে কিছুটা শীতল অনুভূত হবে।


অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে। পাহাড়ের জেলাগুলিতে মাঝে মাঝেই বৃষ্টি দেখা যেতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.