Type Here to Get Search Results !

মোদীর এক ভক্তের চিনি খাওয়ার নেশা ছাড়াতে এবার মাঠে নামছে স্বয়ং মোদী


মোদীর এক ভক্তের চিনি খাওয়ার নেশা ছাড়াতে এবার মাঠে নামছে স্বয়ং মোদী 



  সম্প্রতি যুবরাজ দুয়া নামে এক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি তাঁর বাবার চিনির ‘নেশা’র কথা জানান। সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে তিনি বলেন, “অনুগ্রহ করে আমার বাবার চিনি খাওয়া কমিয়ে দিন।” যুবরাজ রসিকতার সঙ্গে ব্যাখ্যা করেন, তাঁর বাবা মোদির একনিষ্ঠ ভক্ত। তিনি তাঁর কথা অমান্য করবেন না। প্রধানমন্ত্রী অনুরোধ করলেই তাঁর বাবা চিনি খাওয়া ছেড়ে দেবেন। যুবরাজের এই ভিডিওতে মু্গ্ধ হয়ে যান মোদি। ভিডিওটি শেয়ার করে কার্যত ভক্তকে বাঁচাতে আসরে নামেন তিনি। যুবরাজের আর্জিতে মোদি লেখেন, ‘আমি যুবরাজের বাবা-সহ প্রত্যেককে অনুরোধ করছি, চিনি খাওয়া কমিয়ে দিন। সুস্থ থাকুন। সুখী থাকুন।’


  অন্য একটি পোস্টে মোদি নাগরিকদের স্বাস্থ্যকর খাবার খাওয়ার আহ্বান জানান। বলেন, “অতিরিক্ত চিনি খাওয়ার প্রবণতা বিভিন্ন রোগকে ডেকে আনে। শরীরে স্থূলতার মতো সমস্যা সৃষ্টি হয়। স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত যোগা করুন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.