Type Here to Get Search Results !

নিজের পাত থেকে রসগোল্লা চুরি করে খেয়ে নিয়েছে এক যুবক, আর সেই কারণেই কান্নায় বসিয়ে দিয়েছে খুঁদে শিশু


নিজের পাত থেকে রসগোল্লা চুরি করে খেয়ে নিয়েছে এক যুবক, আর সেই কারণেই কান্নায় বসিয়ে দিয়েছে খুঁদে শিশু 



  সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই রসগোল্লা ‘চুরি’র ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, নিমন্ত্রণ বাড়ির খাওয়ার জায়গা। একাধিক টেবিল-চেয়ার পাতা। সেখানে খেতে বসেছেন সকলে। একে একে পাতে পড়েছে বিভিন্ন আইটেম। তালিকায় রয়েছে রসগোল্লাও। নিমন্ত্রিতদের মধ্যেই ছিল এক কিশোর। তার পাতেও সব খাবারের পাশাপাশি ছিল রসগোল্লা। আচমকা দেখা গেল, এক যুবক এলেন এবং কিশোরের থালা থেকে সাধের সেই মিষ্টি ছো মেরে নিয়ে গেলেন! ঠিক কী ঘটল বুঝতে কয়েক সেকেন্ড সময় নেয় খুদে। তারপরই রীতিমতো কান্নায় ভেঙে পড়ে সে কিশোর। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ভিডিও। খুদের কান্না চোখে জল এনেছে নেটিজেনদেরও। 


  কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘ভাই, অন্যের পাত থেকে মিষ্টি তুলে নিও না, এটা ভীষণ কষ্টের।’ কেউ লিখেছেন, ‘বাচ্চাদের কাছে মিষ্টি কিন্তু শুধু খাওয়ার জিনিস না, এটা একটা আবেগ।’ কেউ আবার খুদের হতাশা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.