Type Here to Get Search Results !

পশ্চিম এশিয়ায় যুদ্ধে বলি আরও এক ভারতীয়



  ১৩ দিন ধরে ভয়াবহ যুদ্ধের আগুণে জ্বলছে ইরান, ইজরাইল ও অংশত আমেরিকা। সরাসরি আমেরিকা  না জ্বললেও জ্বলেছে তাদের যুদ্ধ জাহাজ। আমেরিকার একাধিক যুদ্ধ জাহাজ ঘিরে ফেলছে ইরাক। সূত্রের খবর, আমেরিকার দু’টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। ইরাকের উপকূলের কাছে ঘটনাটি ঘটেছে। প্রায় দুই সপ্তাহ ধরে অশান্ত পরিস্থিতি গোটা পশ্চিম এশিয়া জুড়ে। ইরানের উপর হামলার তেজ আরও বাড়িয়েছে ইজ়রায়েল-আমেরিকা। পাল্টা প্রত্যাঘাত অব্যাহত রেখেছে ইরান। এদিকে, যুদ্ধ পরিস্থিতি মৃত্যুমিছিল বাড়ছে। সাধারণ মানুষ যুদ্ধের বলি হচ্ছেন। বাদ যাচ্ছেন না ভারতীয়রাও। কাজের সূত্রে পশ্চিম এশিয়ায় বহু ভারতীয় রয়েছেন। কিন্তু, যুদ্ধের বলি হচ্ছে ভারতীয় নাগরিকদের। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে এখনও পর্যন্ত তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পিটিআই সূত্রে খবর, ইরাকের জলসীমার মধ্যে খোর আল জুবায়ের বন্দরের কাছে হামলা চালায় ইরান। সাফেসি বিষ্ণু নামে জাহাজে দু’টি মার্কিন তেল ট্যাংকারে হামলা চালায় ইরানের নৌকা। তারপরই দাউ দাউ করে জ্বলতে থাকে ট্যাঙ্কার দু’টি। 


  ইতিমধ্যে একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। জাহাজ থেকে ক্রমাগত তেল পড়তে শুরু করে সমুদ্রে। জানা গিয়েছে, প্রায় ৪ লাখ ব্যারেল তেল ছিল। হামলার ঘটনায় নিহত ভারতীয় নাগরিকের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। জাহাজে থাকা বাকি ২৭ জন সদস্য এবং কর্মীকে উদ্ধার করে দক্ষিণ ইরাকের বসরা শহরে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ১৩ দিনে প্রবেশ করল। এখনও পর্যন্ত তিনজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জনের বেশি। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই দু’জন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথমদিনই বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত্যু হয়েছে ২ জন নাবিকের। একজন নিখোঁজ রয়েছে। তাঁর সন্ধানে খোঁজ চালানো হচ্ছে। মৃত নাগরিকদের প্রতি শোকপ্রকাশও করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.