সামান্যর জন্য প্রাণে বেঁচে গেলেন জম্বু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আব্দুল্লা
ইতিমধ্যেই হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা যাচ্ছে, নিরাপত্তার ঘেরাটোপে বিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন ফারুখ আবদুল্লা। ঠিক সেইসময় পিছন দিক থেকে নিরাপত্তার ঘেরাটোপে ঢুকে পড়েন ওই অভিযুক্ত। ফারুখ আবদুল্লাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি-র কমান্ডোরা তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নিরাপত্তরক্ষীদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কান ঘেঁষে বেরিয়ে যায় গুলি। তারপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, এনএসজি কম্যান্ডোরা তাঁকে আটক করেন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তির নাম কমল সিং জমওয়াল। পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জেরায় জানিয়েছে,পুরনো জম্মুর কিছু অংশে তাঁর কয়েকটি দোকান রয়েছে। ওই দোকান ভাড়া দিয়েই তাঁর পেট চলে। কেন তিনি ফারুখ আবদুল্লার উপর হামলা চালান? এই বিষয়ে পুলিশি জেরায় বলেন,”আমি গত ২০ বছর ধরে ফারুক আবদুল্লাকে হত্যা করার চেষ্টা করছি। এটা আমার ব্যক্তিগত এজেন্ডা। বন্দুকটিও আমার নিজের।