Type Here to Get Search Results !

কাবুলে পর পর গোলাবর্ষণ পাকিস্তানের

 কাবুলে পর পর গোলাবর্ষণ পাকিস্তানের


 


  আফগান-পাক যুদ্ধ বেশ ভালো মাত্রায় শুরু হয়েছে। মুহর্মুহু চলেছে গোলাবর্ষণ। এমতাবস্থায় বিশ্বে আবার নতুন যুদ্ধের দামামা বাজছে। জ্বলছে মধ্যপ্রাচ্য। তার মধ্যেই চতুর্থ দিনে পড়ল পাক-আফগান যুদ্ধ। রবিবার ভোরে বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। তালিবান সরকারের অভিযোগ, মধ্য কাবুলের বেশ কয়েকটি জায়গায় ফের গোলাবর্ষণ করেছে পাক সেনা। পালটা জবাব দিয়েছে তালিবানও। চলছে গুলির লড়াই। একইসঙ্গে একটি পাক যুদ্ধবিমান গুলি করে নামানোরও দাবি করেছে তালিবান। সংবাদমাধ্যম রয়টার্সের খবর অনুযায়ী, রবিবার আলো ফোটার আগেই মধ্য কাবুলের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।


  তালিবান  সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “রাজধানী কাবুলে ফের বিমান হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। কাবুলবাসীর উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।” গত রবিবারের পাকিস্তানি হামলার পালটা দিতে বৃহস্পতিবার রাতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ করেছে আফগানিস্তান ফৌজ। পাকিস্তানের অন্তত ১২টি পোস্ট আফগানিস্তানের দখলে এসেছে বলেও দাবি তালিবান প্রশাসনের। মৃত্যু হয়েছে পাকিস্তানের ৫৫ জন সেনা জওয়ান। সেই হামলার পালটা শুক্রবার আফগানিস্তানের একাধিক এলাকায় আক্রমণ করেছে পাকিস্তান। রবিবারও সংঘর্ষ জারি রয়েছে দু’দেশের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.