Type Here to Get Search Results !

বিশ্বজয়ী টিমকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী



  প্রায় মধ্যরাতে সারা ভারত জুড়ে বাজি পুড়লো, আবির খেলা হলো। একেই বলে দেশপ্রেম, দেশের প্রতি আবেগ। একদম সাধারণ নাগরিক থেকে  প্রধানমন্ত্রী পর্যন্ত দেশের সকলেই উদ্বেলিত। ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। মাঝে দক্ষিণ আফ্রিকার কাছে একটামাত্র ম্যাচ হারতেই ধেয়ে এসেছিল সমালোচনা। তবে নিন্দুকদের জবাব দিয়েই তৃতীয়বার দুনিয়া জয় করল মেন ইন ব্লু। ভারতীয় দলের এহেন সাফল্যকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত জিততেই এক্স হ্যান্ডেলে ভারতকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, ‘টিম ইন্ডিয়াকে অভিনন্দন। তোমাদের দুর্দান্ত বিশ্বকাপ জয় আমাদের গর্বিত করল।’ 


  মধ্যেরাতে শুভেচ্ছা জানাতে ভোলেন নি স্বয়ং প্রধানমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী তো নিজেই মাঠে ছিলেন। হার্দিক-বুমরাহদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘টি-২০ বিশ্বকাপের এই জয়ই বলে দিচ্ছে ভারতের স্কিল, জয়ের তাগিদ এবং দলগত দক্ষতা কতখানি। গোটা টুর্নামেন্টে অনবদ্য খেলেছে তারা। আজ প্রতিটা দেশবাসীর গর্বের দিন। তোমাদের জন্য দারুণ খুশি।’ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রতিভাবান ক্রিকেটার। তাঁদের চিহ্নিত করে দুর্দান্ত দল সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর সেই সৌজন্যেই একমাত্র দল হিসেবে পরপর দু’বার বিশ্বজয়ের নজির গড়েছে ভারত। তাই ক্রিকেটারদের পাশাপাশি কোচ এবং সাপোর্ট স্টাফদেরও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সবটা মিলিয়ে বিশ্ব ক্রিকেটে দাদার আসনেই বসে রইলো ভারত।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.