Type Here to Get Search Results !

মমতাকে ভাবনীপুরেই আটকে রাখার উদ্দেশ্যেই বিজেপি ভাবনীপুরের প্রার্থী করলো শুভেন্দুকে

 মমতাকে ভাবনীপুরেই আটকে রাখার উদ্দেশ্যেই বিজেপি ভাবনীপুরের প্রার্থী করলো শুভেন্দুকে 



  চ্যালেঞ্জটা প্রথমে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে অবশ্য তৃণমূলও সেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এবার তাই সত্য হলো। বিজেপি ভবানীপুরের প্রার্থী করলো শুভেন্দুকে। ভবানীপুর কেন্দ্র নিয়ে জল্পনা অনেকদিন ধরেই ছিল। ভবানীপুরে কর্মসূচিতেও যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে। সরস্বতী পুজোয় ভবানীপুরের একাধিক মণ্ডপে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে তাঁকে। সূত্রের খবর, শুভেন্দু নিজে নন্দীগ্রাম থেকে লড়তে চাইলেও, তাঁকে ভবানীপুরে লড়ানোর কথা ভেবেছিল গেরুয়া শিবির। প্রশ্ন উঠছে, ভবানীপুরের মতো কঠিন কেন্দ্রে কেন টিকিট দেওয়া হল শুভেন্দুকে? ২০২১-এর ভোটের আগে নন্দীগ্রামে পড়ে থেকে প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম থেকে বেরিয়ে খুব বেশি প্রচারে যেতে পারেননি তিনি। কিন্তু তৃণমূল সুপ্রিমো নিজেকে ২৯৪টা কেন্দ্রের প্রার্থী বলে দাবি করেন।


  সে ক্ষেত্রে সবকটা কেন্দ্রে তাঁর প্রচার করাও জরুরি। এবার কি তবে ভবানীপুরে আটকে রাখতেই এমন একটা চাল দিল বিজেপি? রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাইক প্রশ্ন তুলেছেন, “বিরোধী দল কি মমতাকে ওই কেন্দ্রে ব্যতিব্যস্ত করে রাখতে চায়? মমতা যাতে ওই কেন্দ্রেই প্রচারে মন দেয়, সেটাই কি উদ্দেশ্য বিরোধীদের?” তবে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরেই প্রার্থী হচ্ছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, মঙ্গলবারই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২০২১- নন্দীগ্রামে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.