স্বচ্ছ ভাবমূর্তির মানুষদেরই প্রার্থী করলেন বামে
রা
ভোটের ফল কি হবে তা তো জানা যাবে ভোটের ফল বের হবার পরে। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণায় প্রথম বামেরা। সোমবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই আলিমুদ্দিন স্ট্রিট জানিয়ে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা।
যাদবপুরে বামেদের হয়ে ভোট লড়বেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, দমদম উত্তরে প্রার্থী হবেন দীপ্সিতা ধর, উত্তরপাড়া থেকে লড়াই করবেন মীনাক্ষী মুখার্জি। দীর্ঘ প্রার্থীতালিকা ঘোষণার আগে বিমান বসু ঘোষণা করেন, বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে আইএসএফ-এর। সেই প্রার্থীতালিকা অবশ্য ঘোষণা করেননি বিমান। আলাদা করে সেই তালিকা হয়ত ঘোষণা করবে আইএসএফ। পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা দেখে মনে হচ্ছে, এবারেরও বিভিন্ন বয়সের, বিভিন্ন বৃত্তের, বিভিন্ন সংগঠনের মানুষকে প্রার্থী তালিকায় স্থান দিয়েছে বামেরা। তবে উল্লেখযোগ্য ভাবে বাদ পড়েছে বেশ কয়েকটি নাম। এবারের প্রার্থী তালিকায় নেই সৃজন ভট্টাচার্য বা শতরূপ ঘোষের মতো নাম।
বামেদের আংশিক প্রার্থী তালিকা -
* কামারহাটি মানস মুখার্জি
* উত্তরপাড়া মীনাক্ষী মুখার্জি
*দমদম ময়ূখ বিশ্বাস
* বরানগর সায়ন দ্বীপ মিত্র
* দমদম উত্তর দীপ্সিতা ধর
* যাদবপুর বিকাশ রঞ্জন ভট্টাচার্য
* সুতি হাসানুজ্জামান
* কালীগঞ্জ সাবিনা ইয়াসমিন
* ডোমকল মুস্তাফিজুর রহমান
* বনগাঁ উত্তর পীযুষ সাহা
* গাইঘাটা সজল বিশ্বাস
* ব্যারাকপুর সুমন ব্যানার্জি
* খড়দহ দেবজ্যোতি দাস
* বরানগর সায়নদীপ মিত্র
* মহেশতলা সায়ন ব্যানার্জি
* পানিহাটি কলতান দাশগুপ্ত
* শ্রীরামপুর নবনীতা চক্রবর্তী
* সিঙ্গুর দেবাশিষ চট্টোপাধ্যায়
* ফারাক্কা মুজাফ্ফর হুসেন
* সপ্তর্ষি দেব রাজারহাট নিউটাইন
* পিংলা অশোক সেন
* নারায়ণগড় তাপস সিনহা
* রানিবাঁধ দেবলীনা হেমব্রম
