সোমবার উত্তরবঙ্গে চুটিয়ে রঙ খেললেন দেব ও রুক্মিণী
এই মুহূর্তে উত্তরবঙ্গে শুটিংয়ে ব্যস্ত দেব রুক্মিণী ছাড়াও গোটা টিম। সেই সময় চলে এসেছে দোল ও হলি তা কি হাতছাড়া করা যায়! আদরে-আবিরে মাখামাখি দেব-রুক্মিণী। উত্তরবঙ্গে দোলের আগের দিন রঙে রঙে রঙিন হলেন তারকাজুটি। আসলে উত্তরবঙ্গে টানা ১৫ দিন শুটিংয়ে ব্যস্ত দেব। সেখানেই চলছিল ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং। এই ছবির সুবাদেই পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হকের জীবনী ফুটে উঠবে পর্দায়। একথা কারও অজানা নয়। গত ১৩ ফেব্রুয়ারি কলকাতায় ছবির মহরৎ সারার পর ১৫ ফেব্রুয়ারি থেকে উত্তর বঙ্গে শুরু হয়েছিল শুটিং। ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার ছবিটির শুভ মহরত সেরেছিলেন দেব। বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিল ছবির গোটা টিম। একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন ‘নতুন যাত্রা-নতুন শুরু’। সেখানেই দেখা গিয়েছিল বাইক অ্যাম্বুল্যান্স দাদা ছবির পোস্টার।
উত্তরবঙ্গে ১৫ দিন পর শেষ হল ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং। ঠিক দোলের আগের দিন শেষ হয়েছে শুটিং। আর তাই রঙ খেলা মাস্ট। শুটিং শেষে টিমের সকলের সঙ্গে প্রাক-দোল উৎসবে মাতেন সুপারস্টার দেব। নিজের সোশাল মিডিয়ায় তারই একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। তবে যা সবথেকে বেশি নজর কেড়েছে তা হল মনের মানুষ রুক্মিণীর সঙ্গে তাঁর রঙ বিনিময়ের ছবি। দেবের গালে গোলাপি আবির মাখিয়ে দিয়েছেন রুক্মিণী। শুধু তাই নয়, দু'জনে একসঙ্গে গোলাপি মুখের সেলফিও তুলেছেন। সেই ছবি আচমকা দেখলে দেব-রুক্মিণীকে চেনা দায়। রুক্মিণী পরেছেন সাদা লুজ ফিট শার্ট, দেব পরেছেন উজ্জ্বল হলুদ রঙের টি-শার্ট।
