Type Here to Get Search Results !

নন্দীগ্রামে শুভেন্দুর প্রতিপক্ষ কে? বেশ কিছু নাম কিন্তু ঘুরে বেড়াচ্ছে

 নন্দীগ্রামে শুভেন্দুর প্রতিপক্ষ কে? বেশ কিছু নাম কিন্তু ঘুরে বেড়াচ্ছে 



  এবারের নির্বাচনে বাংলার সবচেয়ে আকর্ষনীয় কেন্দ্র যদি ভানানীপুর হয়, তাহলে অবশ্যই দ্বিতীয় স্থানে আছে নন্দীগ্রাম। এই দুই জায়গা থেকেই বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে শুভেন্দুকে লড়তে হবে বাংলার সবচেয়ে ভারী প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু নন্দীগ্রামে? এখন লক্ষ টাকা দাম এই প্রশ্নের। বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছিলেন, নন্দীগ্রাম তিনি ছাড়বেন না। সোমবার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেল, তাঁর সেই ইচ্ছাতেই মান্যতা দিয়েছে বিজেপি। একসঙ্গে দুই কেন্দ্রে লড়ছেন তিনি। কিন্তু প্রতিপক্ষ কে? ২০২১-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দুর প্রতিপক্ষ ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কাছে হেরে যান তিনি। এবারও নন্দীগ্রামের প্রার্থী বাছাইতে যে তৃণমূল বিচক্ষণতার সঙ্গেই সিদ্ধান্ত নেবে, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। তবে শোনা যাচ্ছে, ভূমিপুত্রেই ভরসা রাখছে তৃণমূল। অভিষেক হয়তো এতটা সাহস দেখাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই কোনো ভূমিপুত্র।


  আজ, মঙ্গলবার তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। ইতিমধ্যে খবরে প্রকাশ, আজ নন্দীগ্রামে আবার দুয়েকজন দল বদল করছে। এবার বিজেপি থেকে তৃণমূলে। সূত্রের খবর, তার আগেই বিজেপিতে যোগ দেবেন নন্দীগ্রাম দুই ব্লকের বিজেপি নেতা পবিত্র কর। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকেই প্রার্থী করা হবে বলে জল্পনা তৈরি হয়েছে। আগেও তৃণমূলেই ছিলেন তিনি। ২০১৮ সালে তিনি ছিলেন বয়াল দুই গ্রামের প্রধান। পরে ২০২১ সালে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২৩-এ পবিত্র করের স্ত্রী বিজেপির টিকিটে জয়ী হয়ে বয়াল দুই গ্রাম পঞ্চায়েতে প্রধান হন। এলাকায় তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। তৃণমূলে থাকার সময় থেকেই ওই এলাকায় জনপ্রিয় মুখ তিনি। কিছুদিন আগেই আইপ্যাকের সঙ্গে তাঁর গোপন বৈঠকের কথা ছড়িয়ে পড়ে। বিজেপির একটি সূত্রের খবর, এই খবর জানার পর শুভেন্দু অধিকারীও তাঁর এই অনুগামী নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন। ফলে জল্পনা জোরাল হচ্ছিল ক্রমশ। কোনও পক্ষই অবশ্য এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে সূত্রের খবর আজ নন্দীগ্রাম থেকে তৃণমূল পবিত্র করের নামই ঘোষণা করতে চলেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.