প্রেততত্ত্ব
ভূত কি আছে? কি বলেন প্রেমানন্দ মহারাজ
ভূত নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। কেউ বিশ্বাস করেন, কেউ করেন না। ভূত আছে বলে যারা বিশ্বাস করেন না, তাঁরাও রাতের বেলা আচমকা আওয়াজে আঁতকে ওঠেন। ভাবেন, ওই দূরে কে যেন তাকিয়ে। এসবের মাঝে এবার ভূত নিয়ে মুখ খুললেন প্রেমানন্দ মহারাজ। প্রেমানন্দ মহারাজের প্রিয় শিষ্য নবল নাগরী বাবা তাঁকে প্রশ্ন করেছিলেন ভূত নিয়ে। আদৌ ভূত আছে? তাদের কেমন দেখতে? মৃত্যুর পর কারা ভূত হয়? কারাই বা তেনাদের দেখা পান? এহেন নানাপ্রশ্ন করা হয়েছিল তাঁকে।
জবাবে প্রেমানন্দ মহারাজ বলেন, "আমরা বৃন্দাবনে অনেক ভূত দেখেছি। যখন কেউ আত্মহত্যা করে, দুর্ঘটনায় মৃত্যু হয় বা কোনও গুরুতর পাপী কারও মৃত্যু হয়। এই স্থানটিতে ভগবান ভূতেশ্বরের শাসনাধীন বলে মনে করা হয়।" কেমন দেখতে হয় ভূতেরা? প্রেমানন্দ মহারাজের কথায়, ভূতেদের রূপ সর্বদা পালটাতে থাকে। তারা কোনও একটি রূপে থাকে না। আর তেনাদের রূপ বদলে লাগে মাত্র এক মিনিট। তারা চাইলে যেমন ভয়ংকর রূপ ধারণ করতে পারে, তেমন হয়ে উঠতে পারে সুন্দরী, অনন্যা। কিন্তু সকলেই ভূতের দেখা পায়? প্রেমানন্দ মহারাজের কথায়, যদি তাঁদের মনে হয় আপনার দ্বারা ওদের কোনও ভালো কাজ হবে, তাহলেই তারা সামনে আসে। যারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, তাঁদের উপর নাকি ভূতেদের প্রভাব বেশি পড়ে। খানিকটা রসিকতা করে প্রেমানন্দজি বলেন, 'ওদের দেখলে যদি তোমাদের হার্টফেল হয়, তাহলে ওরা সামনে আসবে কেন?' অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, অশরীরিরাও আপনার ক্ষতি চায় না।
