আন্তর্জাতিক
হরমুজ উদ্ধারে আমেরিকা পাঠালো তাদের বৃহত্তর নৌবহর 'জলদানব' - এবার?
উল্লেখ্য, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। ইউএসএস জেরার্ল্ড আর ফোর্ড এতদিন ওই অঞ্চলে থাকলেও এই জাহাজে অগ্নিকাণ্ডের জেরে সেটিকে বর্তমানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে আব্রাহাম লিঙ্কনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে দাপট দেখাতে আসছে ত্রিপোলি। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে রণতরী বক্সার। যার অর্থ দুই রণতরী মিলিয়ে প্রায় ৪০০০ নৌসেনা ও অসংখ্য যুদ্ধবিমান, হেলিকপ্টার-সহ নানা আধুনিক মারণাস্ত্রে সজ্জিত হয়ে ইরানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আমেরিকা। ত্রিপোলির বিশেষত্ব হল, এটি আমেরিকার একটি উভচর জলদানব। যাকে বিশেষভাবে আকাশপথে হামলা চালাতে ও আমেরিকার এলিট মেরিন যোদ্ধাদের মোতায়েনের জন্য নির্মিত। এই রণতরীতে ২৫০০ সেনা থাকতে পারেন। বর্তমানে এতে রয়েছে ২০০০ নৌসেনা। ত্রিপোলির দৈর্ঘ্য ৮৪৪ ফুট ও ওজন ৪৫০০০ থেকে ৫০০০০ টন। এতে F-35B লাইটিনিক-এর মতো আধুনিক স্টিলথ ফাইটার জেট এমভ-২২ অস্প্রে ও বিভিন্ন ধরনের অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন থাকতে পারে। এতো বড়ো আক্রমন কি সামলাতে পারবে ইরান? সময় এর উত্তর দেবে।