Type Here to Get Search Results !

ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প

 আন্তর্জাতিক 




  ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে তারাও অস্ত্র নিয়ে ইরনের উপর কেন ঝাঁপিয়ে পরে নি। তাই ব্যাপক খেপেছেন ট্রাম্প। যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। এহেন যুদ্ধে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি কিছুটা একলা হয়ে পড়েছেন? ন্যাটোর সদস্য দেশগুলির প্রতি তাঁর সাম্প্রতিক বিষোদ্গার যেন সেদিকেই ইঙ্গিত করছে। ঠিক কী লিখেছেন ট্রাম্প? ব্যক্তিগত সোশাল মিডিয়া ট্রুথ সোশালে তিনি ন্যাটোর উদ্দেশে আক্রমণ শানিয়ে লিখেছেন, ‘আমেরিকা ছাড়া ন্যাটো কাগুজে বাঘ!’ তাঁর দাবি, ইরানের সঙ্গে আমেরিকার এই যুদ্ধ আসলে পরমাণু শক্তিধর এক দেশকে থামানোর লড়াই। কিন্তু সেই লড়াইয়ে শামিল হতে চাইছে না ন্যাটোর সদস্য দেশগুলি। অথচ তেলের দাম বাড়া নিয়ে তারা অভিযোগ জানিয়ে চলেছে। ট্রাম্পের খোঁচা, ‘বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে। তবু ওরা চেষ্টা করছে না হরমুজ প্রণালী খোলার।’ 


  যা করতে গেলে ন্যূনতম ঝুঁকি নিতে হবে ন্যাটোর দেশগুলিকে, এমনটাই মনে করছেন ট্রাম্প। এরপরও তারা তা না করায়, ট্রাম্পের কটাক্ষ, ‘ওরা কাপুরুষ! আমরা ওদের মনে রাখব।’ বৃহস্পতিবার জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ডস, জাপান এবং কানাডা এক যৌথ বিবৃতিতে প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে উপযুক্ত প্রচেষ্টায় শামিল হওয়ার অঙ্গীকার করেছে। তবে, সেই সঙ্গেই জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইঙ্গিত দিয়েছেন, এ ধরনের চেষ্টা সক্রিয় সংঘাতের অবসানের উপরই নির্ভরশীল। এদিকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনের পর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন যে, আন্তর্জাতিক আইন রক্ষা করা এবং উত্তেজনা প্রশমনে সহায়তা করাই তাঁদের পক্ষে করণীয়। তিনি আরও বলেন, “আমরা এই সংঘাতের কোনও পক্ষই নই। আর তাই, বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মুক্ত বা মুক্ত করার কোনও অভিযানে ফ্রান্স অংশ নেবে না।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.