Type Here to Get Search Results !

টুম্পা কয়াল কি এবার মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী?

 টুম্পা কয়াল কি এবার মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী?



  'কামদুনি কান্ড' বাঙালির মনে যতদিন থাকবে টুম্পা কয়ালের নামও ততদিন মানুষের স্মরণে থাকবে। টুম্পা ছিল কামদুনি কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ। সম্ভবত এবার টুম্পা বিজেপির প্রার্থী হতে চলেছেন। শনিবার সল্টলেকে বিজেপির দফতরে শমীক ভট্টাচার্যের সঙ্গে টুম্পার বৈঠকের পর এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিজেপির সঙ্গে টুম্পার সম্পর্ক অনেকদিনের। যদিও আনুষ্ঠানিকভাবে পদ্ম পতাকা হাতে নেননি তিনি। দিন কয়েকের মধ্যে টুম্পা বিজেপির পতাকা হাতে তুলে নিতে পারেন বলে খবর। রাজনীতির কারবারিরা বলছেন, মধ্যমগ্রাম আসন থেকে বিজেপির প্রার্থী হিসাবে টুম্পাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, বিজেপি এখনও ৩৯টি আসনে প্রার্থী ঘোষণা করেনি।


  সেই প্রার্থী তালিকা নিয়েই রবিবার দিল্লিতে আলোচনা হওয়ার কথা। সেই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীকের সঙ্গে এদিন দেখা করেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা। ২০১৩ সালের ৭ জুন কামদুনিতে পাঁচিলঘেরা ফাঁকা জমি থেকে উদ্ধার হয়েছিল এক কলেজছাত্রীর দেহ। অভিযোগ ওঠে, গণধর্ষণের পর খুন করা হয় ওই ছাত্রীকে। দশদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনি যান। মুখ্যমন্ত্রীর সামনেই সেদিন সরব হয়েছিলেন মৃত ছাত্রীর বান্ধবী টুম্পা কয়াল। ধীরে ধীরে কামদুনি আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠে টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.