Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া



সকাল থেকে মেঘে আচ্ছন্ন চারিদিক। আবহাওয়া দপ্তরের 

খবর অনুযায়ী, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। এই বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া। দু এক জায়গায় কালবৈশাখের মতন পরিস্থিতি হতে পারে বলে আগাম পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


  এর আগে আবহাওয়া দফতরের তরফ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছিল। এই বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথাও বলা হয়। এছাড়া এই সময় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব- পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলাতে। এছাড়াও বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। ওডিশা, ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশ হয়ে উত্তর পশ্চিম থেকে উত্তর প্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই সময় উত্তর-পশ্চিম প্রান্তে একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা দেশে প্রবেশ করেছে। ই জোড়া সিস্টেমের উপস্থিতিতেই বঙ্গে বৃষ্টিপাত দেখা দিয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আগেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে এই বৃষ্টিপাত হলে পরেও তাপমাত্রার হেরফের খুব একটা হবে না। পাশাপাশি চলতি সপ্তাহের রবিবার পর্যন্তই কমবেশি উত্তর ও দক্ষিণবঙ্গে উভয় জায়গাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


  অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (North Bengal Weather)। পাশাপাশি আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরও রয়েছে এই তালিকায়। আবহাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.