Type Here to Get Search Results !

শুভশ্রী ইভান এখনও ফেরে নি - চিন্তায় রাজ



  দুবাইয়ে বেড়াতে গিয়ে গভীর সংকটে অভিনেত্রী শুভশ্রী। সঙ্গে তার পুত্র ইভান। কবে ফিরতে পারবেন এখনও ঠিক নেই। বুধবার রাতের বিমানে দেশে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু শেষ মুহূর্তে বাতিল সেই বিমানও। ফলে এখনও দুবাইয়ে আটকে শুভশ্রী-ইউভান। কবে ফিরবেন তাঁরা? স্বাভাবিকভাবেই এই প্রশ্নই উঁকি দিচ্ছে সকলের মনে। খোলসা করলেন পরিচালক তথা শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী।

গত শনিবার ছেলেকে নিয়ে দুবাই উড়ে গিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ওইদিন রাতেই ইরানের উপর যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। অগ্নিগর্ভ পরিস্থিতি দুবাইয়ের (Dubai)। একের পর এক বাতিল বিমান। ফলে তড়িঘড়ি ফিরে আসার চেষ্টা করলেও তা পারেননি শুভশ্রী। 


আগে জানা গিয়েছিল, ৪ তারিখ অর্থাৎ বুধবার রাতের বিমানে দেশে ফিরবেন শুভশ্রী ও ইউভান। কিন্তু শেষমুহূর্তে বাতিল হয়ে যায় বিমানটি। ফলে এখনও দুবাইয়ের মাটিতেই আটকে লেডি সুপারস্টার। রাজ চক্রবর্তী জানিয়েছেন, ৬ মার্চ ভোরের বিমানে দেশে ফেরার কথা তাঁদের। জানা গিয়েছে, স্ত্রী-পুত্রকে দেশে ফেরাতে ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষের মারফত বিদেশেমন্ত্রকে সবটা জানিয়েছেন রাজ। উল্লেখ্য, এদিকে এখন কলকাতায় মেয়ে ইয়ালিনিকে সামলাচ্ছেন রাজ। তাঁর গলায় উৎকণ্ঠা স্পষ্ট। এখন স্ত্রী ও পুত্রের ঘরের ফেরার অপেক্ষায় সময় গুণছেন তিনি। তবে শুধু শুভশ্রী নন, দুবাইয়ে আটকে পড়েছেন অনেকেই। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সোনাল চৌহান, পিভি সিন্ধুও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.