Type Here to Get Search Results !

SIR এর নামে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে আজ ধরনায় বসছেন মমতা

 SIR এ


র নামে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে আজ ধরনায় বসছেন মমতা


  মেট্রো চ্যানেলে সুন্দর প্যান্ডেল হয়ে গেছে। আবার ধরনায় মুখ্যমন্ত্রী। বিষয় মূলত 'SIR' এর নামে ভোটারের নাম বাদ দেওয়া। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা SIR-এর নামে নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলে পথে নামছে রাজ্যের শাসকদল । বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই এবার সরাসরি কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করতে চলেছেন মুখ্যমন্ত্রী । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়ায় একটি বড়সড় চক্রান্ত হয়েছে । দলের দাবি অনুযায়ী, রাজ্যের প্রায় 60 লক্ষ মানুষের নাম এই মুহূর্তে ভোটার তালিকায় থাকা নিয়ে চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে ।


  সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, অভিযোগ উঠেছে, এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের সরকারি খাতায় 'মৃত' ঘোষণা করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ বাস্তবে তাঁরা সম্পূর্ণ জীবিত এবং সুস্থ রয়েছেন । পাশাপাশি, কোনও বৈধ কারণ ছাড়াই বহু প্রকৃত ভোটারের নাম এই তালিকা থেকে মুছে ফেলা হয়েছে বলেও দাবি করেছে তৃণমূল । জানা গিয়েছে, শুক্রবারের এই প্রতিবাদ মঞ্চে তৃণমূল নেত্রীর পাশেই উপস্থিত থাকবেন সেই সমস্ত ভুক্তভোগী ভোটার এবং তাঁদের পরিবারের সদস্যরা । যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা যাঁদের মৃত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ, তাঁরাই এদিনের ধর্না মঞ্চের অন্যতম মুখ হতে চলেছেন বলেও তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.