Type Here to Get Search Results !

ইরানকে শেষ করতে সব দিকদিয়ে উঠেপরে লেগেছে আমেরিকা

 আন্তর্জাতিক 


ইরানকে শেষ করতে সব দিকদিয়ে উঠেপরে লেগেছে আমেরিকা 



  কেঁপে উঠেছে ইরানের একটা বড় অংশ। প্রশ্ন উঠেছে, এই কম্পন কি সত্যি ভূমিকম্প না মার্কিন 'সিসমিক বম্ব’? সত্যি যদি এমন কোনো বোমা মার্কিনিরা ব্যবহার করে তাহলে তা হবে ভয়ঙ্কর খারাপ। যুদ্ধবিধ্বস্ত ইরানে সেখানে এবার প্রকৃতিও রুষ্ট! কেঁপে উঠল মাটি। জানা গিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৪.৩। কোনও ক্ষয়ক্ষতির কথা জানা না গেলেও আচমকাই এমন কম্পনে আরও বাড়ল আতঙ্ক। সেই সঙ্গে গুঞ্জন, সত্যিই প্রকৃতির রোষ… নাকি মার্কিন ‘সিসমিক বম্ব’? পরমাণু কেন্দ্রে হামলার আশঙ্কাও বাদ যাচ্ছে না। যা পরিস্থিতি, তাতে বিরোধীপক্ষের চক্রান্তের দিকটিকে সত্যিই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেহেতু সবে মাত্র বিস্ফোরণের কথা জানা গিয়েছে, তাই নানা শঙ্কার মেঘ ঘনাচ্ছে প্রাথমিক ভাবে। জানা গিয়েথে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসের তরফে এমনটাই জানানো হয়েছে। যদিও ইরানের ওই অঞ্চল ভূমিকম্পপ্রবণ, তাই এখানে এমন কম্পন কোনও অস্বাভাবিক ঘটনা নয়। কিন্তু এখন পরিস্থিতি এতই বিপজ্জনক, নানা গুঞ্জন ভাসছে। 


  ওযাকিবহাল মহলের একাংশের মতে, হতেই পারে মাটির নিচে আঘাত করতে সক্ষম মার্কিন ‘ভূমিকম্প বোমা’ আছড়ে পড়েছে। কারও মতে, ভূগর্ভস্থ সামরিক কাঠামোতে আঘাত হানার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি পরমাণু কেন্দ্রে হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কারণ যাই হোক, যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন প্রাকৃতিক বিপর্যয়েও ইরানের উপর চাপ যে আরও বাড়ল তাতে সন্দেহ নেই। যদিও আপাত ভাবে কম্পনের মাত্রা খুব বেশি না হওয়ায় কোনও বাড়তি ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি। উল্লেখ্য, শনিবার ইরানে হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। সেই হামলাতেই মৃত্যু হয় ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের। আর এর পরই ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করে তেহরান। দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে সে দেশের প্রশাসন। শুধু তা-ই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.