Type Here to Get Search Results !

এবার কি ট্রাম্পের নজর উত্তর কোরিয়ার দিকে



  ডোনাল্ড ট্রাম্প প্রথমে চেয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কার। তা না পাওয়া এবার স্বমহিমায় ট্রাম্প। ভেনেজুয়েলা, গ্রীনল্যান্ড ইরান হয়ে এবার কি উত্তর কোরিয়া? প্রশ্ন উঠেছে বিশ্ব রাজনৈতিক মহলে। ইরানে যুদ্ধ চলছে। আর এমন পরিস্থিতিতে আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে কোরিয়ান পেনিনসুলা নিয়ে উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। আমেরিকা ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে ফ্রিডম শিল্ড নামক একটি সামরিক অনুশীলন শুরু করতে চলেছে। সোমবার থেকে শুরু হতে চলা এই অনুশীলনে অংশ নেবে হাজার হাজার সেনা। আর এটা আজ শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলবে বলে খবর। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন যে এতে অংশগ্রহণ করতে পারেন ১৮০০০-এর বেশি সেনা। তারা ফ্রেইডাল শিল্ডে অংশগ্রহণ করবে। এটি শুরু হবে আজ। চলবে ১৯ মার্চ পর্যন্ত। যদিও আমেরিকার তরফ থেকে এখনও সেনা সংখ্যা জানান হয়নি। 


  ইরান যুদ্ধের মাঝেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক অনুশীলন করতে চলেছে আমেরিকা। আর এই ঘটনা ঘিরেই সারা পৃথিবীতে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। দক্ষিণ কোরিয়ার একাধিক মিডিয়া জানাচ্ছে যে, ওয়াশিংটন এই অনুশীলনের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় নিজেদের মিলিটারি অ্যাসেট মজুত করছে। এর মাধ্যমেই তারা ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায়। এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই নিজেদের আপত্তি জানাতে শুরু করে দিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের দেশের মতে, এই ধরনের যৌথ মহড়া বা অনুশীলন আদতে পরিস্থিতি উত্তপ্ত করে। এই প্রসঙ্গে উত্তর কোরিয়ার সর্বময় নেতা কিম জং উন গত মাসেই প্যাংগংয়ের একটি সামিটের সময় সিওল নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দেন। তিনি জানান যে সিওল নিয়ে তাঁরা ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে রাজি। তবে তার আগে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আমেরিকার তরফে যে পূর্বশর্ত দেওয়া হয়েছে, সেটা তুলে নিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.