Type Here to Get Search Results !

অবশেষে তরুনির প্যান্টি চুরি করে ফেললেন এক যুবক


অবশেষে তরুনির প্যান্টি চুরি করে ফেললেন এক যুবক 



  রাস্তাঘাটে বেরলেই তার সঙ্গে দেখা। মনে ধরে যায় তরুণীকে। তবে তরুণীর দিক থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। তাই প্রেম প্রস্তাবও দেওয়া হয়নি। মন থেকে তাঁকে কিছুতেই ভুলতে পারছিলেন না। তাই ঝোঁকের বশে ওই তরুণীর প্যান্টি চুরি করলেন যুবক। বুকে নাকি ট্যাটুও করান। সিসিটিভি ফুটেজ দেখে তাজ্জব তরুণীর পরিবারের লোকজন। পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের ছিমানগঞ্জ মাণ্ডি থানা এলাকায়। বছর পঁচিশের ওই যুবক এবং তরুণী একই এলাকার বাসিন্দা। তরুণীর দাবি, বাড়ির বাইরে অন্যান্য নানা জামাকাপড়ের সঙ্গে অন্তর্বাস শুকোতে দিয়েছিলেন। সব জামাকাপড় থাকলেও প্যান্টি পাওয়া যাচ্ছিল না।


  প্রায়শয়ই এমন কাণ্ড ঘটছিল। তাতেই সন্দেহ দানা বাঁধে। ‘চোর’ খুঁজতে সিসি ক্যামেরা বাড়ির সামনে বসানো হয়। ফুটেজ পরীক্ষা করতে গিয়ে তাজ্জব হয়ে যান তরুণীর পরিবারের লোকজন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক যেখানে জামাকাপড় শুকোচ্ছে সেখানে আসেন। তরুণীর অন্তর্বাস নিয়ে নেন। প্যান্টের পকেটে ঢুকিয়ে নিয়ে চলে যান। অন্য কোনও পোশাকে আর হাত দেননি তিনি। সিসিটিভি ফুটেজ থানায় জমা দিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ যুবককে গ্রেপ্তার করে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.