Type Here to Get Search Results !

এবার কি কাস্ত্রোর দেশ দখলের পথে ট্রাম্প?

 আন্তর্জাতিক 


এবার কি কাস্ত্রোর দেশ দখলের পথে ট্রাম্প?



  বিশ্বের দাদাগিরির একটা সীমা থাকা দরকার। কিন্তু সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে ট্রাম্প। ভেনেজুয়েলা, ইরান আর এবার লোভ কিউবার দিকে। স্বৈরাচারী রাষ্ট্রনায়কের উদ্ধত হুঙ্কার! ‘কিউবাকে (Cuba) নিয়ে আমার যা ইচ্ছা তাই করতে পারি’। বক্তার নাম ডোনাল্ড জন ট্রাম্প (Donald Trump)। গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে যাঁর সক্রিয় অংশগ্রহণে যুদ্ধ চলছে। মাস দু’য়েক আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাতের অন্ধকারে সস্ত্রীক আমেরিকার মাটিতে উঠিয়ে আনে যাঁর প্রশাসন। তাঁর এবারের নজর ফিদেল কাস্ত্রোর দেশ কিউবায়। সোমবার তিনি বলেছেন, কিউবাকে ‘যে কোনও উপায়ে নিজের দখলে নেওয়া’র সুযোগ যে কোনও সময় তিনি পাবেন বলে আশাবাদী এবং দেশটিকে নিয়ে তিনি ‘যা খুশি তাই’ করতে পারেন।


  ভেনেজুয়েলা প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর কিউবাকে করায়ত্ত করার চেষ্টায় আমেরিকা। সেই জন্য নৌবহর দিয়ে কিউবাকে ঘিরে সমস্ত আমদানির পথ বন্ধ করে দিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবারই ইস্তফা দিয়েছেন আমেরিকার সন্ত্রাস দমন শাখার প্রধান জো কেন্ট। তাঁর বক্তব্য, “ইরানের দিক থেকে আমেরিকার জন্য কোনও বিপদ ছিল না। শুধু মাত্র ইজরায়েলের জন্যই তাদের উপর হামলা করা হয়েছে।” তবে এসবে ট্রাম্পের কিছুই যায় আসে না। সকলের উপর ক্ষমতা করায়ত্ত করতেই ব্যস্ত তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.