Type Here to Get Search Results !

ইডি আবার তলব করলো পার্থ অর্পিতাকে

 ইডি আবার তলব করলো পার্থ অর্পিতাকে 



  জামিনে দুজনেই বাইরে আছেন। আবার তাদের দুজনকেই তলব করেছে ইডি। এটাকে বিরোধীরা অবশ্য ভোটের আগে ইডির খেলা বলছে। এবার এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করতে চলেছে ইডি। দোলের পরেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছিল। দু’জনেই এখন ওই মামলায় জামিনে মুক্ত। এসএসসি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আধিকারিকরা তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। সেজন্যই এই মামলায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েক বছর জেলবন্দি থাকার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত হয়েছেন। যদিও তার আগেই পার্থ চট্টোপাধ্যাইয়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় জামিনে মুক্ত হয়েছিলেন।


  প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীটি মামলার তদন্ত সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। ওই মামলার চার্জগঠনও হয়েছে। এসএসসি দুর্নীতিরও তদন্ত করছে ইডি। ওই মামলার চার্জশিটও জমা পড়েছে বলে খবর। তদন্তে বেশ কিছু ক্ষেত্রে পার্থ ও অর্পিতার নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। এরপরই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু কবে দু’জনকে তলব করা হতে পারে?  আগামী কাল, মঙ্গলবার দোল। চলতি সপ্তাহে ছুটির আমেজ থাকবে। তার মধ্যেই কি ডাকা হবে তাঁদের? ইডি সূত্রে খবর, আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে দু’জনকে ডাকা হবে বলে প্রাথমিক খবর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.