Type Here to Get Search Results !

সোম ও মঙ্গল দুই মেদিনীপুরে ঠাসা মমতার কর্মসূচি

 সোম ও মঙ্গল দুই মেদিনীপুরে ঠাসা মমতার কর্মসূচি 


  আর কিছু সময়ের মধ্যেই মমতা পৌঁছে যাবেন মেদিনীপুর। ঝড়ের গতিতে মেদিনীপুরে তিনি রাজনৈতিক কর্মসূচি পালন করবেন। এর আগেই জেলায় দাসপুর ও কেশিয়াড়ীতে জোড়া সভা করে গিয়েছেন দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। বিজেপি যেখানে এখনও জেলার একটি আসনে প্রার্থীই দিতে পারেনি সেখানে সপ্তাহের শুরুতে পশ্চিম মেদিনীপুরে প্রথম পর্যায়ের প্রচারে খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ‌্যায়। ৩০ ও ৩১ মার্চ অর্থাৎ সোম ও মঙ্গলবার – দু’দিন জেলায় মোট চারটি জনসভা করবেন মমতা বন্দোপাধ‌্যায়। 


  ৩০ তারিখ ডেবরা ও নারায়ণগড়ে সভা দলনেত্রীর। পরদিন, মঙ্গলবার সভা করবেন চন্দ্রকোনা এবং গড়বেতায়। দু’দিন ধরে চার বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হবে। এর মধ‌্যে তিনটিতেই ভোটের লড়াইয়ে দলের তিন হেভিওয়েট প্রার্থী। প্রথম দুটি সভা হবে জেলার দুই হেভিওয়েট প্রার্থীর কেন্দ্রে। ডেবরায় প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দোপাধ‌্যায়। মাঝে তিনি বিজেপিতে গেলেও ফের তৃণমূলে ফিরে এসেছেন। ডেবরার বর্তমান বিধায়ক হুমায়ুন কবীরকে ডোমকলে পাঠিয়ে ওই আসনে আনা হয়েছে রাজীব বন্দোপাধ‌্যায়কে। আবার নারায়ণগড় কেন্দ্রে এবার প্রার্থী হয়েছেন বর্তমান জেলা সভাধিপতি প্রতিভা মাইতি। নারায়ণগড়ে এবার দলের বিধায়ক সূর্যকান্ত অট্টকে প্রার্থী করেনি দল। তাঁকে নিয়ে দল এবং এলাকাবাসীর মধ‌্যে নানা অসন্তোষ ছিল। জনতার বিক্ষোভেরও মুখোমুখি পড়তে হয়েছে তাঁকে। তাই এবার সেখানে মহিলা নেত্রী তথা সভাধিপতি প্রতিভা মাইতিকে প্রার্থী করা হয়েছে। টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ সূর্যকান্ত অট্টর মান ভাঙাতে তাঁর বাড়িতেও গিয়েছিলেন প্রতিভাদেবী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.