অফবিট
১৭ মিনিট ধরে পরপরে ঘুরে আসলো সেই মেয়ে
হ্যাঁ, স্বর্গরাজ্যে ঘুরে এসেছে সেই মেয়ে ১৭ মিনিটের জন্য। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি মর্মান্তিক গল্প ভাইরাল হচ্ছে, যেখানে একজন তরুণী দাবি করছেন যে, তিনি পরকাল দেখেছেন এবং ফিরে এসেছেন। ব্রিটেনের গ্লুচেস্টারের বাসিন্দা ভিক্টোরিয়া থমাস (বর্তমানে ৪১) ৩৫ বছর বয়সে জিমে বুটক্যাম্প ক্লাস চলাকালীন হঠাৎ মাথা ঘোরা এবং ক্লান্ত বোধ করেন। তিনি বলেন, ‘‘আমি আমার প্রশিক্ষককে বলেছিলাম যে আমার ভাল লাগছে না, এবং তারপর আমি মেঝেতে পড়ে যাই।” সেই মুহূর্তে, তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন।
প্যারামেডিকরা ১৭ মিনিট ধরে সিপিআর করেছিলেন, কিন্তু কোনও পালস ছিল না। তিনি ক্লিনিক্যালি মৃত ছিলেন। কিন্তু তারপর, একটি অলৌকিক ঘটনা ঘটে এবং তার হৃদস্পন্দন ফিরে আসে।’’ এখন, তিনি সেই ১৭ মিনিটের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ১৭ মিনিটের পরে হঠাৎ ভিক্টোরিয়া থমাসের হৃদস্পন্দন শুরু হয়। দ্য মিরর এবং এলএডিবিবলে দেওয়া সাক্ষাৎকারে, ভিক্টোরিয়া ব্যাখ্যা করেছেন যে ১৭ মিনিটে কী ঘটেছিল। ‘‘সবকিছু অন্ধকার হয়ে গেল, কিছুই ছিল না। তারপর হঠাৎ আমি বুঝতে পারলাম আমি জিমের ছাদের কাছে ভেসে যাচ্ছি। আমি নীচে আমার শরীর দেখতে পাচ্ছিলাম – মেঝেতে শুয়ে, মানুষ এবং হলুদ মেশিনে ঘেরা। আমি নিজের দিকে তাকিয়ে ছিলাম, কিন্তু কোনও ভয় ছিল না, আলো ছিল না, কোনও শান্তি ছিল না। আমি কেবল উপর থেকে সবকিছু দেখছিলাম।’’
