Type Here to Get Search Results !

বরানগরে সম্মুখ সমরে সায়ন্তিকা ও সজল - নামল সেন্ট্রাল ফোর্স

 বরানগরে সম্মুখ সমরে সায়ন্তিকা ও সজল - নামল সেন্ট্রাল ফোর্স



  শুরু হয়ে গেলো ভোট যুদ্ধ। বরানগরে শনিবার রাতে যা হলো, আক্ষরিক অর্থে তা যুদ্ধ বটে। শনিবার সন্ধ্যায় তুমুল উত্তেজনা ছড়াল বরানগরে। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো সংঘর্ষের ছবি সামনে এসেছে। হোর্ডিং খোলাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। পরিস্থিতি সামাল দিতে নামানো হল কেন্দ্রীয় বাহিনী। বরানগরের টবিন রোডের কাছে মল্লিক কলোনিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। উত্তেজনা ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে রয়েছেন বিজেপির প্রার্থী সজল ঘোষ। বিজেপির ১০ জন আহত হয়েছেন। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে উপস্থিত হন দুই দলেরই প্রার্থী।


  সায়ন্তিকা ও সজল - শরীরী ভাষায় ছিল বেশ উত্তেজনা। একদিকে, তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে, অপরদিকে চোর চোর স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে বরানগর। অভিযোগ, বিজেপির হোর্ডিং খুলে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলতেই তৃণমূলকর্মীরা আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন বিজেপি কর্মী। সজল ঘোষের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। দু’পক্ষেরই দাবি, বহিরাগত লোক এনে অশান্তি তৈরি করা হয়েছে। সজলের দাবি, তৃণমূলের কর্মীর সংখ্যা কম, বাইরে থেকে লোক আনতে হয়েছে। তিনি বলেন, “আগের বিজেপি আর নেই। এখন চোখ দেখালে চোখে আঙুল ঢোকানো হবে। বরানগর পাল্টে গিয়েছে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.