বিনোদন
অনুপম ক্ষের মনে করেন, ধূরন্ধর ২ শুধু একটা ভালো ছবি নয়, সর্বাঙ্গসুন্দর ছবি। অথচ মুম্বাই জগতে অনেকেই ওই ছবিকে 'প্রপাগান্ডা' ছবি বলেছেন। কিন্তু মাত্র ২ দিনে ৩৩৩ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি - যা ইতিহাসে একটা মাইল স্টোন। এই ছবি সম্পর্কে যখন নিন্দা হয় তখন প্রবল ক্ষেপে যান অনুপম ক্ষের।
এবার সেই সমালোচকদের একহাত নিলেন অনুপম কাঠগড়ায় তুললেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”অসাধারণ! লেখা, পরিচালনা, অভিনয়, সুর, এমন একটা ছবি যা দেখলে আপনার নিজের দেশটাকে নিয়ে গর্ব হবে। এখনই আদিত্য ধরের সঙ্গে ফোনে কথা হল। আর তারপরই এই ভিডিওটা পোস্ট করছি। এই ছবির প্রথম পর্ব দেখে আপনার বিশ্বাসই হবে না এমন ভাবেও একটা ছবি তৈরি করা যায়! আর দ্বিতীয় পর্বে আপনি ওই ওয়ার্ল্ডে ঢুকতে প্রস্তুত থাকলেও মজে যাবেন।” এরপরই তিনি আক্রমণ করেন নিন্দুকদের। বলেন, ”যাঁরা বলছেন এটা প্রোপাগান্ডা ছবি, তাঁদের জন্য করুণা হচ্ছে। আপনাদের লজ্জিত হওয়া উচিত নিজেদের উপরে। যদি সহ্য না হয়, আপনারাও বানিয়ে ফেলুন এমন ছবি। এটা আধুনিক ভারতের ছবি, যা দেখিয়েছে আমাদের এজেন্সিগুলি কী অসাধারণ! কেমন দক্ষতার সঙ্গে তারা নিজেদের কাজটা করে। আমরা গর্বিত যে এমন একটা দেশে বাস করি!”
পরিচালক আদিত্য ধরের ভূয়সী প্রশংসা করে অনুপম বলেছেন, ”আদিত্য ধর, আপনি কোন মাটি দিয়ে তৈরি? আপনার সঙ্গে যখন ব্যক্তিগত জীবনে কথা বলেছি তখন মনে হয়নি। কিন্তু কোথাও না কোথাও আপনার মধ্যে কাশ্মীরি পণ্ডিতদের অস্বস্তি, রাগ রয়ে গিয়েছে। আমরা তো আর অস্ত্র তুলে নেব না। বরং কাজের মধ্যে দিয়েই আমাদের জবাবটা দেব। আমিও আমার কাজের মধ্যে দিয়েই উত্তর দিই।” ছবির নায়ক রণবীর সিংকেও কুর্নিশ জানিয়েছেন অনুপম।