Type Here to Get Search Results !

সামান্য কিছু সময় আগেই বিজেপি ঘোষনা করলো তাদের তৃতীয় প্রার্থী তালিকা



  মঙ্গলবার সকালে এই নয়া প্রর্থী তালিকায় আছে  বেশ চমক। বিশেষ করে চৌরঙ্গিতে সন্তোষ পাঠক ও বাগদা কেন্দ্রে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। মঙ্গলবার ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে বাগদা কেন্দ্র থেকে। একই সঙ্গে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। নতুন প্রার্থী হলেন ডালিম রায়। এ ছাড়াও মেমারিতে প্রার্থী মানব গুহ, গড়বেতায় প্রদীপ লোধা, বারাবনিতে অরিজিৎ রায়, সিতাইয়ে আশুতোষ বর্মা, নাটাবাড়িতে গিরিজা শঙ্কর রায়, মগরাহাট পূর্বে উত্তমকুমার বণিক, ফলতা দেবাংশু পণ্ডা, সোনারপুর উত্তর দেবাশিস ধর, হাওড়া দক্ষিণ শ্যামল হাতি, পাঁচলা রঞ্জনকুমার পাল, চণ্ডীপুর পীযূষকান্তি দাস।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.