Type Here to Get Search Results !

পেট্রল-ডিজেলের দামে লাগাম টানতে অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার

 পেট্রল-ডিজেলের দামে লাগাম টানতে অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার



  এর ফলে বেশ কিছুটা দাম যে কমবে তাতে সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের দামের বাড়ার আশাঙ্কা। সেই জায়গায় দাঁড়িয়েই কেন্দ্রীয় সরকার দেশের মানুষকে কিছুটা স্বস্তি দিতে চলেছে। পেট্রল-ডিজেলের দামে লাগাম টানতে অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার, কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেল দুইয়ের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক কমিয়েছে। লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমানো হয়েছে। এতদিন পেট্রলে লিটার প্রতি ১৩ টাকা অতিরিক্ত আবগারি শুল্ক দিতে হত। এবার ১০টাকা করে শুল্ক কমানোয় পেট্রলের ওপর শুল্ক কমে হয়েছে লিটার প্রতি ৩ টাকা। ডিজ়েলে প্রতি লিটার ১০টাকা করে শুল্ক দিতে হত। অতিরিক্ত শুল্ক কমানোয় এবার তাও দিতে হবে না। ডিজ়েলের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক শূন্য। 


  যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপের ফলে কি স্বস্তি পেতে চলেছেন সাধারণ মধ্যবিত্ত মানুষ? আবগারি শুল্ক কমলেই যে পেট্রল-ডিজ়েলের দাম কমবে, তেমনটা নাও হতে পারে। তবে, বিশেষজ্ঞরা বলছেন পেট্রল-ডিজ়েলের দামে একটা প্রভাব পড়তে চলেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.