Type Here to Get Search Results !

নয়াদিল্লি সাহায্য চাইলেই ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল পৌঁছে যাবে ভারতে



  আবার সেই বন্ধু রাশিয়া ভারতের দিকে হাত বাড়িয়ে দিলো বন্ধুত্বের। এই মুহূর্তে তেল নিয়ে গভীর সংকটে ভারত। আর ঠিক তখনই ভারতের পাশে দাঁড়ালো রাশিয়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে জ্বালানি সংকটে পড়তে পারে দেশ। ইতিমধ্যেই বাজারে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে। শেয়ার বাজারে ধস নামছে। হু হু করে পড়ছে টাকার দাম। যুদ্ধ বেশিদিন চললে ভারতের তেলের সঞ্চয়ে টান পড়বে। যা অর্থনীতির জন্য বিরাট ধাক্কার কারণ হতে পারে। এই আশু সংকটে ফের নয়াদিল্লির পাশে দাঁড়ানোর বার্তা পুরনো বন্ধু রাশিয়ার। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল নিয়ে ভারতের জলসীমার আশপাশেই ঘোরাফেরা করছে একটি নৌবহর। নয়াদিল্লি সাহায্য চাইলেই কয়েক সপ্তাহের মধ্যে সেই তেল পৌঁছে যাবে ভারতে।


  ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ক্ষুব্ধ ইরান বিশ্ববাণিজ্যে বিরাট ধাক্কা দিয়ে অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, হরমুজে জাহাজ দেখলেই জ্বালিয়ে দেওয়া হবে। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারতের বাজারে। যদিও ইরান সরকারের এই সিদ্ধান্তে এখনই বিচলিত নয় মোদি সরকার। খোদ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী বলছেন, পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পরিস্থিতির মোকাবিলায় ভারত পুরোপুরি প্রস্তুত। কিন্তু যুদ্ধ চলতে থাকলে যে সমস্যায় পড়বে দিল্লি, সেটা কারও অজানা নয়। ভারতকে নিজের চাহিদার ৮৫ শতাংশের বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। সেই অবস্থায় এই তেল যে প্রচুর সাহায্য করবে তাতে সন্দেহ নেই।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.