Type Here to Get Search Results !

রীতিমত 'ব্যাটেল ফিল্ড' হয়ে উঠেছে বরানগর

 রীতিমত 'ব্যাটেল ফিল্ড' হয়ে উঠেছে বরানগর 



  এবছরের নির্বাচনে ভর কেন্দ্র যদি হয় ভবানীপুর, আকর্ষনীয় কেন্দ্র নন্দীগ্রাম তাহলে একেবারে ব্যাটেল ফিল্ড বরানগর। সায়ন্তিকা ও সজল রীতিমত সম্মুখ সমরে। এরই মধ্যে আরো একটি খারাপ খবর সায়ন্তিকার জন্য। সায়ন্তিকার নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে তৃণমূল কর্মীদের ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা চলছে। এবিষয়ে সায়ন্তিকা সরাসরি বিজেপির আইটি সেলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর কথায়, ”অসভ্য, বর্বর বিজেপি জিততে পারবে না জেনেই এই অসভ্যতা করছে।” ২০২৪ সালের উপনির্বাচনে জিতে বরানগরের বিধায়ক হয়েছিলেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই তিনি বরানগরবাসীর সঙ্গে যুক্ত। সবসময়ে তাঁকে কাজ এবং জনসংযোগে দেখা যায়। আর সায়ন্তিকার এই পারফরম্যান্সের নিরিখে তাঁকে ছাব্বিশে ফের এখানকার প্রার্থী করেছে তৃণমূল।


  আর প্রার্থী হয়েই প্রচারে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। দলের কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে রাতদিন এক করে এলাকায় জনসংযোগ সারছেন। কোথায় কী সমস্যা আছে, কী কী কাজ করতে হবে, দুয়ারে ঘুরে ঘুরে স্থানীয়দের সঙ্গে এসব বিষয় কথা বলছেন। এরই মাঝে নয়া সমস্যা। সায়ন্তিকার নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে সেখান থেকে দলীয় কর্মীদের ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে বলে অভিযোগ। নানা আপত্তিকর প্রশ্নও তোলা হচ্ছে। এই বিষয়টি প্রার্থীর নজরে আসামাত্রই তিনি সরাসরি বিজেপির আইটি সেলের দিকে আঙুল তুলেছেন। সায়ন্তিকার পালটা দাবি, তাঁর একটিই ‘ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল’। সেটিই তিনি ব্যবহার করেন। এছাড়া ফেসবুকে অন্য কোনও প্রোফাইল নেই।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.