Type Here to Get Search Results !

আন্তর্জাতিক নারী দিবসে আবার প্রতিবাদে পথে নামতে চলেছেন মমতা

 আন্তর্জাতিক নারী দিবসে আবার প্রতিবাদে পথে নামতে চলেছেন মমতা



  আবার রাস্তায় নামছেন মমতা। গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারনকে সামনে রেখে রবিবার পথে নামছেন মুখ্যমন্ত্রী। ধরনা মঞ্চ থেকেই মমতা বলেন, “কালকে মিছিল হবে। গ্যাস নাই, রান্না নাই। গ্যাস নাই, খাবার নেই। সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক মহিলা দিবসে। মানবতাকে পালন করার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। আর হাতে এইসব রাখবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। পারলে কাঁচা আনাজও ঝুড়িতে আনবেন।”  


  শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ধরনা। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তোপের পর তোপ দাগতে দেখা গেল মমতাকে। রীতিমতো হুঙ্কারের সুরে বললেন, “গতকাল ৬০ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। তার আগে তিনদিন আগে ৪৯ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। বড় সিলিন্ডাররে দাম ২১০০ টাকা হয়ে গিয়েছে। আর ছোট সিলিন্ডারের দাম ১ হাজার টাকা হয়ে গিয়েছে। বলছে ২১ দিন আগে থেকে বুক করতে হবে।” এরপরই একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যার বাড়িতে গ্যাস শেষ হয়ে যাবে সে কী ২১ দিন রান্না না করে থাকবে? এগুলো আপনাদের আগে মাথায় থাকে না? খাবে কী মানুষের?”  দাম বৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে ফের একবার রাস্তাতেও নামতে চলেছেন মমতা। ধরনা মঞ্চ থেকে সেই ঘোষণাও করেন। মিছিল হবে একেবারে হাতা-খুন্তি নিয়ে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.