Type Here to Get Search Results !

বাদ গেছে কালনার তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মণ্ডলের নাম

 বাদ গেছে কালনার তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মণ্ডলের নাম 



  বেশ কিছুদিন আগেই বিজেপির অভিযোগ করেছিল যে শ্রাবন্তী মন্ডল বাংলাদেশি। তিনি জোর করে এদেশে আছেন। নির্বাচন কমিশন আপাতত তাতে সিলমোহর দিলো। কালনা থানার হাটকালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে দেখা যায়, তাঁর নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে। এই নিয়ে তাঁর বক্তব্য জানতে চেষ্টা করি। রাস্তায় তাঁর দেখা পাওয়া যায়। তিনি বাড়ি ফিরছেন। প্রশ্ন করতেই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। সংবাদমাধ্যম তাঁর ছবি তুলতে গেলে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপরই টোটো চেপে দ্রুত এলাকা ছাড়েন। সব মিলিয়ে তিনি যে খুবই অস্বস্তিতে তা বেশ বোঝা যাচ্ছে। 


  বিজেপির সহ অন্যান্য অনেকের কাছেই খবর ছিল যে শ্রাবন্তী ভারতীয় নয়। তাকে ভারতীয় করে লাভ খাচ্ছে তৃণমূল। এবার হয়তো তাই প্রমাণ হলো। প্রসঙ্গত, বিজেপি অভিযোগ করেছিল, হাটকালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল বাংলাদেশি। তিনি অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এদেশে এসে নথি বানিয়ে প্ৰধান হয়েছেন। সেই সময় এই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন প্রধান। তিনি বলেছিলেন, “আমি বাংলাদেশি নই। যে বা যারা অভিযোগ করেছে, তারা আগে প্রমাণ করুক, তারা এই দেশের।” প্রমাণ হয়তো হলো। তবে এখনও সময় যায় নি। দেখে যাক এখন শ্রাবন্তী মন্ডল কোন পথে যান।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.