Type Here to Get Search Results !

বুধবারের বদলা বৃহস্পতিবার নিয়ে নিলো ইরান - একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালাল তেহরান

 আন্তর্জাতিক 




  মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো ঘনীভূত হচ্ছে। এখন বদলা ও প্রতি-বদলার পালা চলেছে। এই খেলার শেষ কোথায় কেউ জানে না। বুধবার ভারত মহাসাগরে ইরানি রণতরীর উপর হামলা চালিয়েছে মার্কিন (US Attack Iran) সাবমেরিন। ওই ঘটনায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। ১৪৮ জন নিখোঁজ। এই ঘটনায় ‘ফল ভুগতে হবে’ বলে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। বাস্তবেই ‘প্রতিশোধ’ নিল তারা। উত্তর উপসাগরীয় এলাকায় একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালাল তেহরান। যদিও মার্কিন জাহাজটির ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। ভারত মহাসাগরে হামলার পরে ইরানের সেনা বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারির সুরে জানিয়েছিল, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাতায়াত করা শত্রুপক্ষের জাহাজগুলি নজরদারির মধ্যে থাকবে। বাস্তবেই ২৪ ঘণ্টার মধ্যে পালটা হামলা চালাল তারা।


  ইরানের দাবি, একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এর ফলে ওই জাহাজটি আগুন ধরে যায়। যদিও এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এদিকে বৃহস্পতিবার ভারতের ‘অতিথি’ আরও একটি ইরানি রণতরী ভারত মহাসাগরে হয়ে তেহরানের দিকে রওনা দিয়েছে। প্রশ্ন উঠছে, এই জাহাজটিও কি মার্কিন সাবমেরিনের হামলায় মুখে পড়বে? সেক্ষেত্রে নতুন করে অস্বস্তিতে পড়বে মোদি সরকার। উল্লেখ্য, দ্বিতীয় জাহাজটিতে ১০০ জন রয়েছেন বলে খবর। সেটি শ্রীলঙ্কার উপকূলে জরুরি ভিত্তিকে নোঙর করতে চেয়ে লঙ্কা সরকারের সাহায্য চেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত—অনুমতি মেলেনি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.