Type Here to Get Search Results !

মধুবালার বায়োপিকে কে অভিনয় করছে? কৌতূহল সর্বত্র

 বিনোদন 


মধুবালার বায়োপিকে কে অভিনয় করছে? কৌতূহল সর্বত্র 


  সামনেই আসছে বিখ্যাত নায়িকা মধুবলার বায়োপিক। কিন্তু প্রশ্ন মধুবলার অভিনয়টা কে করছে? কয়েকদিন আগে রটেছিল যে কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে কিয়ারা আডবানিকে। এবার শোনা যাচ্ছে কিয়ারা নন। মধুবালার চরিত্রে দেখা যাবে বলিউডের নবাগতা অভিনেত্রীকে। কোন অভিনেত্রীকে দেখা যাবে সেই চরিত্রে? শোনা যাচ্ছে, ‘সাইয়ারা’ খ্যাত অনীত পাড্ডাকে দেখা যাবে মধুবালার চরিত্রে। বলিউডের অন্দরের গুঞ্জন অন্তত এমনটাই বলছে। যদিও এবারেও যশরাজ ফিল্মসের তরফে এই রটনাতেও সিলমোহর দেওয়া হয়নি। অনীতেরেই চরিত্রে অভিনয় করার মতো গুঞ্জনকেও ভুয়ো বলেই জানিয়েছেন নির্মাতারা। যদিও বি টাউনে কান পাতলে সর্বত্র শোনা যাচ্ছে অনীতের নামই। উল্লেখ্য, এর আগে এমনও শোনা গিয়েছিল যে। এই ছবির পরিচালনা করবেন সঞ্জয় লীলা বানশালি। সেই গুঞ্জনও নস্যাৎ করে দিয়েছিলেন নির্মাতারা।


  এবার শোনা যাচ্ছে, মধুবালার বায়োপিক পরিচালনার দায়িত্ব বর্তাতে পারে ‘ডার্লিংস’র পরিচালক জসমিত কে রিনের কাঁধে। যদিও এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই জানানো হয়নি। মধুবালা, যাঁর গোটা অভিনয় জীবনে রয়েছে ‘মহল’, ‘মুঘলে আজম’, ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’র মতো ছবি। পর্দায় তাঁর উপস্থিতি, তাঁর অভিনয় সবকিছুই আজও মন্ত্রমুগ্ধ করে সকলকে। তাই ভারতীয় চলচ্চিত্র জগতের এহেন এক ব্যক্তিত্বকে নিয়ে বায়োপিক নির্মাণের ভাবনাচিন্তা চলছে অনেকদিন ধরেই। উল্লেখ্য, এই ছবি নিয়ে আলোচনা চললেও তার কাস্টিং ও প্রযোজনা সংস্থা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দীর্ঘদিন ধরে এই ছবি নিয়ে নানা আলোচনা চললেও তার কাজ এগোয়নি। বিভিন্ন কারণে তা আটকে রয়েছে। এই বায়োপিকের অপেক্ষায় রয়েছেন আপামর সিনেপ্রেমীরাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.