Type Here to Get Search Results !

মদিনায় গিয়ে আটকে গেলেন ফিরহাদের পরিবার

 মদিনায় গিয়ে আটকে গেলেন ফিরহাদের পরিবার 



  মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানেই প্রত্যক্ষভাবে তার প্রভাব পড়বে ভারতে - এটা আমরা আগেই জানতেন। তেলের দাম বাড়লো বলে। এদিকে বন্ধ হয়ে গেছে বহু বিমান। সংকটে অনেক ভারতীয়। তারমধ্যে আছেন কলকাতার মেয়েরের পরিবার। পবিত্র রমজান মাসে মা ও মেয়েকে সঙ্গে নিয়ে মদিনায় গিয়েছিলেন। যুদ্ধের আবহে সেখানে আটকে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, মেয়ে ও নাতনি। ফেসবুক লাইভে ফিরহাদকন্যা প্রিয়দর্শিনী হাকিম নিজেই জানান সেকথা। জানা গিয়েছে, এই প্রথমবার রমজানের সময় মদিনায় গিয়েছেন। গত তিনদিন ধরে সেখানেই রয়েছেন। এদিন নমাজ পাঠের পরই পান দুঃসংবাদ। ফেসবুক লাইভে প্রিয়দর্শিনী নিজেই জানান, মদিনায় তাঁর অভিজ্ঞতায় অত্যন্ত ভালো। নানা ভাষাভাষির মানুষের ভিড়। কেউ কারোর ভাষা না বুঝলেও সাহায্য করতে এগিয়ে আসেন। সকলেই ভীষণ পরোপকারী।


   যে বা যারা রমজানের পবিত্র সময়ে ইসলাম দেশের উপর আঘাত হানছে, ভগবান তাদের সুবুদ্ধি দিক, তাই চান প্রিয়দর্শিনী। ফিরহাদকন্যা নিজে মুখে জানান, ভিন দেশে আটকে থাকলেও আপাতত নিরাপদেই আছেন। বলে রাখা ভালো, ফিরহাদের স্ত্রী, কন্যা, নাতনি ছাড়াই দুবাইতে আটকে পড়েছেন টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গাঙ্গুলি এবং তাঁর ছেলে ইউভান। এছাড়া অভিনেত্রী সোনাল চৌহান, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও আটকে পড়েছেন। তাঁর প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। উল্লেখ্য, বেশ কয়েকমাস আগে থেকেই খামেনেইকে হত্যার নিখুঁত পরিকল্পনা করে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। সেই মতো খামেনেইয়ের ঘনিষ্ঠদের উপর গোপনে শুরু হয় নজরদারি। শেষে তাকে হত্যা করে আমেরিকা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.