সিউড়ি বিধানসভার কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন রাজনগরে : হাজির রাজ্য ও জেলা নেতৃত্ব
সিউড়ি বিধানসভার কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জেলার প্রাচীন ঐতিহাসিক স্থান রাজনগরে৷ রাজনগর বাসস্ট্যান্ডে নতুন কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনূষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাংগঠনিক রাজ্য সম্পাদক ও জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সঞ্জয় অধিকারী, জেলা কংগ্রেসের সহসভাপতি গৌরী শঙ্কর মন্ডল, সংশ্লিষ্ট বিধানসভার পর্যবেক্ষক দিলীপ রায়, জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক আব্দুল নঈম, এছাড়া জেলা নেতৃত্ব রূপে গোলাম কিবরিয়া, অমরমালী, বিবেকানন্দ সাউ, জাবেদ আনসারী প্রমুখ৷ পাশাপাশি কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি বুদ্ধদেব দাস, সেই সাথে সেখ সরিদ, সেখ মন্টু সহ একাধিক স্থানীয় দলীয় নেতা, কর্মী, সমর্থকবৃন্দ প্রমুখ৷ এদিনের কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান দলীয় নেতৃত্ব রূপে আব্দুল নঈম ও বুদ্ধদেব দাস৷(বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)
