Type Here to Get Search Results !

খড়গপুরে সদরে গেরুয়া শিবিরের হয়ে হিরণ চট্টোপাধ্যায় আর টিকিট পেলেন না - খুশি হিরনের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়

 খড়গপুরে সদরে গেরুয়া শিবিরের হয়ে হিরণ চট্টোপাধ্যায় আর টিকিট পেলেন না - খুশি হিরনের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় 



  না, এবার আবার দিলীপ ঘোষ। হিরণ নেই খড়গপুর সদরে। এই নিয়ে চর্চা চলেছে অনেক। তবে এই ঘটনায় খুশি হয়েছেন হিরনের স্ত্রী। এই গোটা ঘটনায়, আর কেউ খুশি হোক না হোক, বিধানসভা নির্বাচনে খড়গপুরে সদর কেন্দ্রে হিরণের কপালে টিকিট না জোটায় খুশি কিন্তু একজন। আর তিনি কেন খুশি, তা স্পষ্ট করলেন টিভি নাইন বাংলার কাছেই। কে তিনি? হ্য়াঁ, হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্য়ায়।

কয়েক দিন আগেই খবরের শিরোনামে উঠেছিলেন হিরণ ও তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্য়ায়। বেনারসের ঘাটে মডেল অভিনেত্রী ঋত্বিকা গিরিকে অগ্নি সাক্ষী করে হিরণের বিয়ে করার পর থেকেই বিতর্ক ছড়িয়ে পড়ে নানা মহলে। এমনকী, আইনিও পথেও হাঁটেন হিরণের স্ত্রী অনিন্দিতা।


  বারং বারং হিরণের সঙ্গে তিক্ত দাম্পত্য নিয়ে অনিন্দিতা মুখ খুললেও, ঋত্বিকার সঙ্গে দ্বিতীয় বিয়ে নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলেননি হিরণ। আর সেই দাম্পত্য বিতর্কের মাঝে বিজেপির প্রার্থী তালিকায় খড়গপুর সদনে হিরণের নাম না দেখে বেজায় খুশি অনিন্দতা। স্পষ্ট টিভি নাইন বাংলাকে জানালেন, ‘ওতো খড়গপুরের লজ্জা!’ তাহলে কী দ্বিতীয় বিয়ে, পারিবারিক অশান্তিরই আঁচ পড়ল হিরণের খড়গপুর সদরে টিকিট না পাওয়ার নেপথ্যে?অনিন্দিতার কথায়, ”কোন মানুষের চারিত্রিক গুণ থাকলে তো, মানুষরা ভরসা করতে পারে, কারও উপর। যখন মানুষ দেখে যাকে ভরসা করেছিল, আসলে তা নয়, মুখোশটা খুলে গেলে যেমন স্বপ্নভঙ্গ হয়, খড়গপুরবাসীর সঙ্গে তাই হয়েছে। এমনকী, দলের মধ্য়ে। কেননা, হিরণ যেটা করেছে সেটা তো দলের জন্যও লজ্জা। জানি না দ্বিতীয় তালিকায় বের হবে কিনা। খড়গপুরের মানুষের কাছে হিরণ যে খুব একটা কাঙ্খিত নয়, সেটা তো বোঝাই গেল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.