বদলা নেওয়া শুরু করেছে ইরান - ২৭টি মার্কিন সেনাঘাঁটিতে আঘাত ইরানের
যুদ্ধ কখনো কারোর ভালো করে না, শুধুই রক্তপাত ঘটায়। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তার পরিনাম কিন্তু ভয়াবহ হতে চলেছে। কারণ ইজরাইলের মাথায় আছে ট্রাম্প। সব মিলিয়ে কিন্তু যুদ্ধের পরিস্থিতি ভালো না। ছেড়ে দেবে না ইরানও। পালটা মার দিল ইরান। রবিবার এরসঙ্গে মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। তারা জানিয়েছে, ইজরায়েলের তেল নফ এয়ারবেসেও হামলা চালানো হয়েছে। তেল আভিভে ইজরায়েলি ফৌজের হেডকোয়ার্টারেও মিসাইল হানা হয়েছে। মধ্যাপ্রাচ্যে বারুদের গন্ধ। মার্কিন কুয়েত, কাতার, ইরাকের মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। রবিবার সকাল থেকেই ইজরায়েলে ঘনঘন বাজছে এয়ার রেড সাইরেন। এদিকে, খামেনেই বদলা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল। হামলার জেরে দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। আতঙ্কিত তারকা লিখেছেন, "দুর্ভোগ এখনও কাটেনি এবং পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরের যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটা বিস্ফোরণ ঘটে। আমার কোচকে দ্রুত সেই এলাকা থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়েছিল কারণ তিনি ধোঁয়া ও ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে ছিলেন। আমাদের সকলের কাছে এটা অত্যন্ত ভয়ের এবং আতঙ্কের মুহূর্ত।" কাঁদতে কাঁদতে সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর খবরপাঠ সঞ্চালকের। ইরানের সরকারি টিভি চ্যানেলে শোকে ভেঙে পড়েম সংবাদ পাঠক। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি।
