Type Here to Get Search Results !

এবার বিজেপি সরকার আসলেই বাড়ি বাড়ি নলের জল - এগরা থেকে শুভেন্দু

 এবার বিজেপি সরকার আসলেই বাড়ি বাড়ি নলের জল - এগরা থেকে শুভেন্দু 



  এগরার এবার বিজেপি প্রার্থী দিব্যেন্দু। তারই সমর্থনে সোমবার এগরায় বিরাট মিটিং করলেন শুভেন্দু ও শিশির অধিকারী। সেখান থেকেই বিস্ফোরক অভিযোজ করেন শুভেন্দু। এগরায় বিজেপির জয়ের সম্ভাবনা নিয়ে শুভেন্দু বলেন, “লোকসভায় এগরা আসনে আমাদের লিড রয়েছে। সেটা দ্বিগুণ হয়ে যাবে। তরুণ মাইতিকে (তৃণমূল প্রার্থী) তৃণমূলের লোকেরাই ভোট দেবেন না। আমার তো ঘুম ভাঙায় এগরার তৃণমূলের নেতারা। তৃণমূলের নেতারা সকাল ৬টা ১০ মিনিটে মেসেজ করেন। মোবাইল ভর্তি। নামগুলো ৪ তারিখের পরে বলব। আমায় বলেন, আর একটু জোর দিন। আমি যখন তাঁকে জিজ্ঞাসা করি, কী হবে? তখন বলেন, পানিপারুলে ৩ হাজার মাইনাস করব।” বাবা শিশির অধিকারীকে সঙ্গে নিয়ে ভাই দিব্যেন্দু অধিকারীর প্রচারে শুভেন্দু অধিকারী। সোমবার এই ছবি দেখা গেল এগরার বালিঘাট স্কুল ময়দানে। 


  বিজেপি প্রার্থী দিব্যেন্দুর সমর্থনে সভা করলেন শিশির ও শুভেন্দু। আর সেই সভা থেকে শুভেন্দু দাবি করলেন, তৃণমূলের লোকেরাই এগরার তৃণমূল প্রার্থীকে হারাতে প্রস্তুত। একইসঙ্গে এদিন তিনি বলেন, সকালে এগরার তৃণমূলের নেতাদের মেসেজ পেয়েই ঘুম ভাঙে তাঁর। এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে শুভেন্দু বলেন, “স্বপন নায়েকের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধী রয়েছে। কিন্তু, তাঁর বিরুদ্ধে যেভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে, এগরার মানুষ ভালোভাবে নেয়নি।” এদিন নির্বাচন কমিশনের পদক্ষেপেরও প্রশংসা করেন শুভেন্দু। বলেন, “নির্বাচন কমিশন খুব সচেতন ও সতর্ক হয়ে কাজ করছে।” এদিন দিব্যেন্দুর সমর্থনে সভায় শুভেন্দু বলেন, “আমাকে আপনারা বিশ্বাস করেন তো। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার বিজেপি সরকার আসছে। যেদিন বিজেপি সরকার, পরদিন বাড়ি বাড়ি নলে জল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.